IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিতগ্রাহক সেবা মাস উপলক্ষে মহাদেবপুরে ইসলামী ব্যাংকের সমাবেশ অনুষ্ঠিতমেঝেতে স্বামীর রক্তাক্ত মরদেহ-ছুরিকাহত ছেলে,মা মোবাইলে ব্যস্ত বিছানায়মহাদেবপুরে জগন্নাথ দেবেররথযাত্রা উৎসবের উদ্বোধনগোমস্তাপুরে জুলাই শহীদ দিবস উদযাপনরাণীনগরে জুলাই শহিদ দিবসে আলোচনাসভাতানোরে জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভাপুঠিয়ায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিতপোরশায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা অনুষ্ঠিতআত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধাররাণীনগরে গরু চুরির ঘটনায় গ্রেফতার-৩
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান

দুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে রাজশাহীর বাগমারা উপজেলার শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। সোমবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরে স্বাভাবিক ডাকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ আন্দোলন দেশের অন্যান্য জেলার মতোই জাতীয় কর্মসূচির অংশ।

বৃহস্পতিবার বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয় বাগমারা ডাকঘর কর্মকর্তা কর্মচারীগণ। এ সময় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

ধর্মঘটকারীরা জানান, দীর্ঘদিন ধরে শাখা ডাকঘরের প্রায় ২৩ হাজার কর্মকর্তা-কর্মচারী অত্যন্ত স্বল্প বেতন-ভাতায় দায়িত্ব পালন করে আসছেন। তাদের দাবি, বর্তমান বেতন দিয়ে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কষ্টকর। তাই তারা (১) বর্তমান বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং (২) বিভাগীয় কর্মচারী হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

আন্দোলনকারীরা আরও বলেন, তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

বাগমারা উপজেলা শাখা ডাকঘরের কর্মচারীরা বলেন, তাদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিয়ে শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে বাগমারার ডাকঘর কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news