IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ২য় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজের ৮১ বছর পর খোঁজ মিললো

২য় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া জাহাজের ৮১ বছর পর খোঁজ মিললো

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ চীন সাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া একটি জাপানি জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মারলেস গত শনিবার (২২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন।

৪ হাজার মিটারের বেশি (১৩ হাজার ১২৩ ফুট) গভীরে ধ্বংসাবশেষটির সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়া সরকারের তথ্যমতে, একটি অলাভজনক সামুদ্রিক প্রত্নতত্ত্ব সংস্থা ও গভীর সমুদ্রে জরিপ পরিচালনাকারী বিশেষজ্ঞরা এ অনুসন্ধান অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এ কাজে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগও সহযোগিতা করেছে।

এক ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ান প্রতিরক্ষামন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার সামুদ্রিক ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ইতিহাসগুলোর একটির সমাপ্তি ঘটলো।

জানা যায়, এসএস মন্টেভিডিও মারু নামের জাহাজটিতে করে যুদ্ধবন্দীদের আনা–নেওয়া করা হতো। ১৯৪২ সালের জুলাইয়ে ফিলিপাইনের উপকূলে ৮৬৪ জন অস্ট্রেলীয় যাত্রী নিয়ে জাহাজটি ডুবে যায়। প্রায় ৮১ বছর পর লুজন দ্বীপের উত্তর-পশ্চিমাঞ্চলে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেলো।

ঘটনার দিন জাহাজটি বর্তমান পাপুয়া নিউগিনি থেকে চীনের হাইনান প্রদেশের দিকে যাচ্ছিল। একটি মার্কিন ডুবোজাহাজ থেকে করা হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়। এ জাহাজে থাকা বিভিন্ন দেশের ১ হাজারেরও বেশি যুদ্ধবন্দী ও সাধারণ নাগরিক সেদিন প্রাণ হারান বলে ধারণা করা হয়।

এটিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলেও উল্লেখ করা হয়েছে। ২৫ এপ্রিল আনজাক দিবসের আগে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেলো। দিবসটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পালন করা হয়। এদিন তারা সব সামরিক সংঘাতে নিহত নিজস্ব সেনাদের স্মরণ করে থাকে।

সূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31