IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> রাজশাহী >> লিড নিউজ >> নগরীতে বড় সুদৃশ্য একটি মসজিদ গড়ে তুলতে চাই : লিটন

সর্বস্তরের আলেম ওলামাদের সাথে মতবিনিময়

নগরীতে বড় সুদৃশ্য একটি মসজিদ গড়ে তুলতে চাই : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের কল্যানে কাজ করে যাচ্ছেন। রাজশাহীতে তিনটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হবে। এরমধ্যে উপশহর মডেল মসজিদ চালু হয়েছে। হেতেমখাঁ মডেল মসজিদের কাজ চলছে। মেহেরচন্ডী এলাকায় আরেকটি মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া আগামী ৫ বছরে তুরস্কের দৃষ্টিন্দন মসজিদের আদলে রাজশাহীতে বড় সুদৃশ্য একটি মসজিদ নির্মাণ করতে চাই।

রোববার (৭ মে) বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে রাজশাহীর সর্বস্তরের আলেম-উলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাসিক মেয়র।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, রাজশাহীর কল্যাণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। বিগত পাঁচ বছরের মধ্যে মাত্র আড়াই বছর কাজ করতে পেরেছি। করোনার কারণে অনেক সময় নষ্ট হয়ে গেছে। এরমধ্যেও রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান হয়েছে। নগরীর প্রায় প্রতিটি ঈদগাহ, কবরস্থানের উন্নয়ন কাজ দৃশ্যমান হয়েছে। আমি আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই।

উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণির সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন ওলামা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, ওলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বিপী, উপদেষ্টা ড. মাওলানা ইমতিয়াজ আহমেদ, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, সিনিয়র সহ সভাপতি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোকাদ্দেসুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা ড. কাওসার হুসাইন, উপদেষ্টা ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক, সভাপতি আব্দুল গণী আব্বাসী, সদস্য মুফতি শহীদুল ইসলাম।

মুফতি আলী আকবর ফারুকীর সঞ্চালনায় সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ওলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদৎ আলী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31