IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিয়ের আসরে বরকে একে-৪৭ উপহার!

বিয়ের আসরে বরকে একে-৪৭ উপহার!

ধূমকেতু নিউজ ডেস্ক : বিয়ের আসর সেজেগুজে বসে রয়েছেন নবদম্পতি। অতিথিরা আসছেন, দেখা করছেন আর নবদম্পতির হাতে তুলে দিচ্ছেন উপহার। কেউ আশীর্বাদ করছেন আবার কেউ শুভেচ্ছা জানাচ্ছেন।

এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল। তবে অবাক করার ঘটনা ঘটল তখনই যখন কেউ বরের হাতে তুলে দিলেন একে-৪৭। না, কাউকে খুন করতে বা আঘাত করতে নয়। বিয়ের উপহারস্বরূপ বরের হাতে এটা তুলে দেয়া হয়েছে।

শুনতে অবাক লাগলেও এমনটা কিন্তু সত্যিই ঘটেছে পাকিস্তানে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভিডিওটি পাকিস্তানের জানা গেলেও ঠিক দেশটির কোন জায়গায় এমন ঘটনা ঘটেছে বা ওই নবদম্পতির পরিচয় কিছুই জানা যায়নি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে তুলে দিলেন একে-৪৭ রাইফেল। তবে আশ্চর্যের বিষয় হলো এতে বর না কনে-কেউই অবাক হননি। একে-৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করতে দেখা যায় ওই নারীকে। তবে নেটিজেনদের অনেকেই ধারণা করেন, ওই নারী নবদম্পতির পূর্ব পরিচিত কিংবা অতিথি। যদিও তারও পরিচয় জানা যায়নি।

তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা অনেকেই এতে অবাক হয়েছেন। কেউ আবার মজাও করেন। তবে বেশিরভাগই এই ঘটনার সমালোচনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31