IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকে
Home >> টপ নিউজ >> বিনোদন >> নিজের নামের বানান বদলে ফেললেন জ্যাকুলিন?

নিজের নামের বানান বদলে ফেললেন জ্যাকুলিন?

ধূমকেতু নিউজ ডেস্ক : গত কয়েক বছরে পেশাদার জীবনের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চায় থেকেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকা তছরুপ মামলায় গ্রেফতার করা সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে প্রতিনিয়ত খবরের শিরোনাম হন তিনি। এই মর্মে তার বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিটও গঠন করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি।

বছর দুয়েক ধরে এ মামলাতেই একাধিকবার আদালতের চক্কর কাটতে হয়েছে জ্যাকুলিনকে। বিদেশযাত্রার জন্যও বারবার আদালতে আর্জি জানাতে হয়েছে তাকে। তবে এবার নিজের ভাগ্যবদলের পথে হাঁটছেন অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক মাধ্যমের পাতায় নিজের নামের বানান বদলে ফেলেছেন জ্যাকুলিন। ইংরেজি নামে বানানে যোগ করেছেন একটি অতিরিক্ত ‘ই’। নতুন বানানে অভিনেত্রীর নামের উচ্চারণ দাঁড়িয়েছে ‘জ্যাকুলিয়েন’। তবে কি ফাঁড়া কাটাতে জ্যোতিষ শাস্ত্রের দ্বারস্থ হলেন অভিনেত্রী?

জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের ওপর ভরসা রেখে সাফল্যের মুখ দেখতে অনেকেই বদল আনেন নিজেদের নামের বানানে। বলিউডেও এই উদাহরণ কম নেই। যেমন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও। এমনকি বলিউড তারকা অজয় দেবগনও। সাফল্যের মুখ দেখতে নিজেদের নামের বানানে কিছু পরিবর্তন এনেছেন এ তারকারা।

কোনো অক্ষর যোগ করে বা কোনো অক্ষর বাদ দিয়ে বদলে ফেলেছেন নামের বানান। নামের সঙ্গে তাল মিলিয়ে বদল এসেছে তাদের ভাগ্যেও। এবার এই একই পথে হাঁটলেন জ্যাকুলিন। আপাতত জ্যাকুলিনের নামের নতুন বানানটি অভিনেত্রীর ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। ফেসবুকে, টুইটারে অবশ্য পুরনো বানানটিই দেখা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31