ধূমকেতু প্রতিবেদক : ১৯৯০ সালের ২৩ নভেম্বর তৎকালীন স্বৈরাচার এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে অংশ নেয় নবম শ্রেণির ছাত্রলীগের কর্মী জিয়াবুল হোসেন। ঐ দিনে ছাত্র সংগ্রাম পরিষদের একটি বিক্ষোভ মিছিল নগরীর বর্ণালীর মোড়ের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে মিছিলে অংশ নেওয়া জিয়াবুল মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং টানা পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৮ নভেম্বর মৃত্যুবরণ করে।
শহীদ জিয়াবুল হোসেন এর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে উনার সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে জিয়াবুল হোসেন এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য হাবিবুর রহমান বাবু, মোশফিকুর রহমান হাসনাত, এনামুল হক কলিন্স, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, নগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব প্রমুখ।


