ধূমকেতু প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপির অসুস্থ্য নেতৃবৃন্দের সুস্থ্যতা কামানা করে রাজশাহী নগরীর সাংগঠনিক ২৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর নগরীর বালিয়াপুকুর বিদ্যা নিকেতনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক ২৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্ঠা, মহানগর বিএনপির সাবেক সভাপতি, এমপি ও মেয়র মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মাদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, নগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি প্রমুখ।
দোয়া মাহফিলটি পরিচালনায় ছিলেন, সাংগঠনিক ২৯নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সেলিম রেজা।
মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ বিএনপির অসুস্থ্য নেতৃবৃন্দের সুস্থ্যতা কামানা করে বিশেষ দোয়া করা হয়।


