IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণরহনপুরে পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতারকুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতরাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণসিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতিস্ত্রী বাড়ি ফিরে না আসায় অভিমানে স্বামীর আত্মহত্যাপ্রশাসক পদে মনোনয়নের দৌড়ে-নাচোলে বিএনপির পাঁচ জনসিংড়ায় ৬০০ পরিবারের মাঝে জামায়াতের মেয়র প্রার্থীর ঈদসামগ্রী বিতরণরাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তামশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রেকার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটনরাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহতসিংড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্যের ঈদসামগ্রী বিতরণমোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণরাজশাহী মহানগর সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদানজেলা পরিষদ প্রশাসককে গণঅধিকার পরিষদের নেতার ফুলেল শুভেচ্ছা
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘শান্তি-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তত দেশ’

‘শান্তি-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তত দেশ’

ধূমকেতু নিউজ ডেস্ক : কারো সাথে যুদ্ধে আগ্রহী নয়, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সক্ষমতা বাংলাদেশের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উন্নয়নের ধারাকে প্রতিহত করার যে কোন ধরনের ষড়যন্ত্র রুখতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

বুধবার দুপুরে শেরে বাংলা ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজ কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভার্চুয়ালী পটুয়াখালীর কলাপাড়ায় নাবিক প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা এবং খুলনা শীপইয়ার্ড লিমিটেডে নির্মিত ৪টি পেট্রোল ক্রাফট ও ৪টি এলসিইউ-এর কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বলেন, শান্তি ও সার্বোভৌমত্ব রক্ষায় প্রস্তত দেশ। আর এ জন্য নৌবাহিনীকে আধুনিকায়ন, নিজস্ব যুদ্ধ জাহাজ তৈরিসহ সব প্রস্তুতি নিচ্ছে সরকার।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার মৃত্যুর পর সমুদ্রসীমা উদ্ধার ও সামুদ্রিক সম্পদের আহরণের কোন উদ্যোগ কোন সরকার নেয়নি। আওয়ামী লীগই দেশ ও জনগণের এই অধিকার অর্জন ও সংরক্ষণ করেছে।

ব্লু ইকোনমি, পায়রা সমুদ্র বন্দর স্থাপনসহ নানা পদক্ষেপ নেয়ায় আন্তর্জাতিক বাণিজ্য বাংলাদেশের অংশগ্রহণ সম্প্রসারিত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সামুদ্রিক সম্পদের নিরাপত্তা দেয়ার সক্ষমতা তৈরি হয়েছে বাংলাদেশের।

স্বাধীন দেশের সম্মান রক্ষায় নৌবাহিনীকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলাত প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

দেশের দক্ষিণাঞ্চলের পায়রা বন্দরসহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৌ-সদস্যদের যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় আধুনিকায়ন করা হয়েছে ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির।

নবনির্মিত এ সকল জাহাজ ও ঘাঁটি কমিশনিং এর মাধ্যমে এ অঞ্চলে অবৈধ মৎস্য আহরণরোধ, চোরাচালান দমন, মানবপাচার রোধ, জলদস্যুতা এবং মাদকপাচার রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728