IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> জাতীয় >> লিড নিউজ >> তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি মার্কিন প্রতিনিধি দল

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি মার্কিন প্রতিনিধি দল

ধূমকেতু নিউজ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল কিছু বলেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এছাড়া গত বুধবার আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশে পুলিশ যে ভূমিকা পালন করেছে, তার জন্য অভিনন্দন জানিয়েছে প্রতিনিধি দল। পাশাপাশি পুলিশের এ ভূমিকাকে মডেল হিসেবে নিয়ে ভবিষ্যতেও যেন কাজটা এমন করে, সে কথা বলেছে বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে রাজধানীর গুলশানে নিজ বাসায় আয়োজিত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে নৈশভোজ শেষে সাংবাদিকদের একথা বলেন সালমান এফ রহমান।

প্রতিনিধি দলের সঙ্গে কী আলোচনা হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, কীভাবে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা যায় সে বিষয়ে কথা হয়েছে। ব্যবসা-বাণিজ্য বিষয়ে কথা বলেছে- ব্যবসা কীভাবে বাড়ানো যায়।

তিনি বলেন, নির্বাচনের বিষয়ে উনারা বারবার একটা কথা বলেছে- আমরা কোনো দলের পক্ষ নই। আমরা কিন্তু সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন চাই। গতকাল আওয়ামী লীগ ও বিএনপির দুইটি দলের যে সমাবেশ হয়েছে, ওটা কোনো অসুবিধা হয় নাই, উনারা অ্যাপ্রিসিয়েট করেছে। সভা দুটিতে পুলিশের ভূমিকাকে উনারা অভিনন্দন জানিয়েছেন। গতকালের বিষয়টা তারা মডেল হিসেবে নিয়েছেন। পুলিশ খুব ভালো কাজ করেছে এবং ভবিষ্যতেও যেন কাজটা এমন করে তারা।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা হয়েছে কি না? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা হয়নি। বিষয়টি উনারাও তোলেননি, আমরাও তুলিনি।

নির্বাচনকালীন সরকার নিয়ে মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল কিছু বলেনি বলেও জানান প্রধানমন্ত্রী এই উপদেষ্টা।

মার্কিন ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ‘ভিসানীতির ব্যাপারে উনারা বলেছেন বারবার একই কথা, যে আমরা ভিসানীতি করেছি এটা কোনো দলকে, বিশেষ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে করি নাই। আমরা এটা মনে করে করেছি যে, এই ভিসানীতির কারণে আপনাদের (বাংলাদেশের) নির্বাচনটা আরও ভালো হবে। এই কথাটা তারা পাবলিকলি বলেছে, আপনারা শুনেছেন।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘উনি (আজরা জেয়া) তো আজকেই কথাটা বলেছেন যে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তো বলেছেন উনারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ। সেটাকে সহায়তা করতেই আমাদের এই ভিসানীতি।’

নির্বাচনকালে সরকার ব্যবস্থা কেমন হবে, সেটা নিয়ে কী কথা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, উনারা বলেন নাই। উনারা শুধু নির্বাচন নিয়ে তাদের একটাই কথা, বারবার একটাই কথা তারা বলেন- সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই হলো তাদের কথা। এর বাইরে তারা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলেন নাই।’

আপনাদের পক্ষ থেকে কী বলা হয়েছে? সাংবাদিকদের এমন পাল্টা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শিওর করেছি, ফ্রি ফেয়ার ইলেকশন চায়।

র‌্যাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ‘র‌্যাবের নিষেধাজ্ঞা তো একটি চলমান প্রক্রিয়া, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন, ওদের সিস্টেম আছে, ওদের আইন অনুযায়ী আবেদন করতে হয়। তারপর তাদের সিস্টেমে স্টাডি হয়। আমরা অলরেডি আইনজীবী নিয়োগ দিয়েছি। আমরা উত্তর দিয়েছি। সেটার একটা প্রক্রিয়া আছে। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে প্রক্রিয়া আছে, সেটা আমরা শুরু করে দিয়েছি।’

জিএসপি নিয়ে কোনো কিছু বলেছে কি না? এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, জিএসপি নিয়ে কোনো কথা বলেনি।

নির্বাচনের আগে ওনারা আবার আসবেন কি না? এমন প্রশ্নের উত্তরে সালমান এফ রহমান বলেন, এটা বলতে পারবো না। এ বিষয়ে কথা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31