IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভেঙে যেতে পারে চীনা কমিউনিস্ট পার্টি

ভেঙে যেতে পারে চীনা কমিউনিস্ট পার্টি

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনা কমিউনিস্ট পার্টি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রসিডেন্ট শি জিনপিং। গত কিছুদিন ধরে চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) পতনের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করছেন দলটির সাধারণ সম্পাদক।

১ জুলাই থেকে সিসিপি, রেজিমেন্ট পার্টি এবং অন্যান্য সংশ্লিষ্ট দলগুলো শির দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে। খবর গ্রীক সিটি টাইমস রিপোর্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এসসিও শীর্ষ সম্মেলনে শি জিনপিংয়ের সঙ্গে বিশ্ব নেতৃবৃন্দের প্রতিক্রিয়া সিসিপি কর্তৃপক্ষকে বিস্মিত করেছে। অভিযোগ রয়েছে, তিনি যেকোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন।

এসসিও সম্মেলনে শি বলেছেন, বহিরাগত শক্তিগুলোর নতুন ঠাণ্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি করা এবং সংঘর্ষের শিবির তৈরি করা থেকে সতর্ক হওয়া উচিত। তিনি বারবার সিসিপির পতনের বিষয়ে সতর্ক করছেন। যা মোকাবিলা না করলে দুর্যোগ অনিবার্য।

চীনা কমিউনিস্ট পার্টির আশঙ্কা চীনকে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের মতো পরিণতি ভোগ করতে হয় কিনা। বড় দলগুলো ছেড়ে যাওয়ার কারণে চীনা কমিউনিস্ট পার্টির বিলুপ্তি ডেকে আনে কিনা!

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, সিসিপি কর্তৃপক্ষের গৃহীত নীতিগত বিষয়গুলো দিন দিন অজনপ্রিয় হয়ে উঠছে। ফলে চীনও অন্যান্য দেশে সমালোচনার সম্মুখীন হচ্ছে। লাখ লাখ মানুষ দল ছেড়ে যাচ্ছেন, যা সিসিপি নেতৃত্বকে প্রভাবিত করেছে এবং চীনা জনগণের মধ্যে সিসিপির প্রভাবের ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে।

গ্রীক সিটি টাইমসের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টি জনগণের স্বাধীনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এবং শির হাতে ক্ষমতার কেন্দ্রীকরণ সীমাবদ্ধ করে ক্র্যাকডাউনের মাধ্যমে আরও সর্বগ্রাসী হয়ে উঠেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31