IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্ক
Home >> জাতীয় >> লিড নিউজ >> সাগর উত্তাল, নিরাপদ আশ্রয় জেলেরা

সাগর উত্তাল, নিরাপদ আশ্রয় জেলেরা

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গোপসাগর উত্তাল থাকায় মৎস্যবন্দর আলীপুর খাপড়াভাঙ্গা নদীতে শত শত মাছধরা ট্রলার অবস্থান নিয়েছে। টানা দু’মাসের বেশি সময় নিষেধাজ্ঞা শেষে গত ২৩ জুলাই রোববার সাগরে মাছ শিকারে নামে জেলেরা। এর একদিন বাদে সাগর আকস্মিক উত্তাল হয়ে ওঠে। ফলে উপকূলের অধিকাংশ মাছধরা ট্রলার ঘাটে ফিরে এসেছে।

বুধবার সন্ধ্যার মধ্যে সবগুলো ট্রলার উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে বলে দাবি করেছেন আলীপুর মৎস্য আড়ৎদার সমিতির নেতৃবন্দ। তাদের মতে, সাগর শান্ত হলে এসব মাছধরা ট্রলার নিয়ে জেলেরা পুনরায় গভীর সমুদ্রে নামবে।

আলীপুরের এফবি শয়ন নামে একটি মাছধরা ট্রলারের মাঝী শাফায়েত জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বুক ভরা আশা নিয়ে রূপালি ইলিশের সন্ধানে নেমেছিলেন তারা। ২২ জেলের ট্রলারটি সাগরে মাছ শিকারের যাবতীয় প্রস্তুতি নিয়ে যেতে প্রায় তিন লাখ টাকা খরচ হয়, সাগরে প্রচণ্ড ঢেউ থাকায় কোনো মতে ফিরে আসতে পারলেও মাত্র এক লাখ টাকার মাছ বিক্রি করতে পেরেছেন। এতে লোকসানের মুখে পড়েছেন তারা। KSRM

মাঝী শাফয়েতের মত অনুরূপ অবস্থা অসংখ্য জেলের। এ অবস্থায় উপকূলে ফিরে আসা জেলেদের চোখে মুখে হতাশার স্পষ্ট ছাপ লক্ষ্য করা গেছে।

গভীর সমুদ্রগামী কুয়াকাটার জেলে তৈয়ব আলী জানান, তাদের মাছধরা ট্রলারটি নিয়ে সাগরে যাবার উদ্দেশ্যে আন্ধারমানিক নদীর মোহনা থেকে ফিরে এসেছেন। এফবি তামান্না ট্রলারের মাঝি মো. ইউনুস মিয়া জানান, ট্রলারে তৈল ও বরফ ভরে সাগরে নামবার প্রস্তুতি নেওয়া ছিল, সাগর উত্তাল থাকার খবরে আর যাওয়া হয়নি। তবে সাগর মাছ ধরার উপযোগী হলে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, বৈরী অবস্থার মধ্যেও যারা সাগরে মাছ শিকারে ছিলেন তাদের কারও জালেই বড় সাইজের ইলিশের দেখা মিলেনি বলে দাবি করেছেন ভূক্তভোগী জেলে ও স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা। অধিকাংশ মাছধরা ট্রলারে পাওয়া ইলিশ ৩ থেকে ৪শ’ গ্রাম ওজনের ছিল।
মৎস্য বন্দর আলীপুরের ব্যবসায়ী মনি ফিসের মালিক আঃ জলিল ঘরামী বলেন, ৬৫ দিনের অবরোধ শেষে জেলেরা সমুদ্রে গিয়েছিল। সমুদ্র উত্তাল থাকায় ঘাটে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এদের প্রায় সকলে উল্লেখযোগ্য পরিমাণে মাছ না পাওয়ায় উপকূলের জেলে ও মৎস্য ব্যবসায়ীরা রীতিমত হতাশাগ্রস্ত।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আমাবস্যার জো’র প্রভাব কেটে গেলে সমুদ্র স্বাভাবিক হবে। তখন আশা করছি, সাগরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031