IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> খেলা >> শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি হকি লীগের পুরস্কার বিতরণ

শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি হকি লীগের পুরস্কার বিতরণ

চ্যাম্পিয়ন বৈকালী সংঘ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ১ম বিভাগ হকিলীগ-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাজশাহী জেলা হকি সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রানারআপ সিপাইপাড়া স্পোর্টিং ক্লাব

উল্লেখ্য, হকি লীগের ফাইনালে সিপাইপাড়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বৈকালী সংঘ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, খেলাধূলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই খেলাধূলার বিকল্প নেই। রাজশাহীর ক্রীড়াঙ্গনে যে ঘাটতি রয়েছে, আমি দায়িত্ব গ্রহণের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে কথা বলে সেগুলো পূরণ করবো। রাজশাহীর ক্রীড়াঙ্গনে জাগরণ সৃষ্টি করা হবে।

ইউটিউব ভিডিও :

এসময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যারা নিরলসভাবে পরিশ্রম করে ক্রীড়াঙ্গনকে সচল রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানান রাসিক মেয়র।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা হকি সমিতির যুগ্ম আহ্বায়ক ও ৮ নং ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর জানে আলম জনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী।

ফেসবুক ভিডিও :

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন, রাজশাহী জেলা হকি সমিতির সদস্য সচিব তৌফিকুর রহমান রতন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031