IMG-LOGO

বুধবার, ২৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজএনসিপি কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎপাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যুআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)মান্দায় ২৭৬ জন কৃতি শিক্ষার্থী ও ৪৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননামহাদেবপুরে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানরাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানারাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটকপোরশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ”মহাদেবপুরে গৃহকর্তাকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালঙ্কার লুটমান্দায় মাদকবিরোধী ও স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক সমাবেশে এমপি ডা. টিপুদেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর, রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশগোদাগাড়ীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা সমন্বয় সভায় নেসকো চেয়ারম্যান মেজর জেনারেল অব: শরীফ উদ্দীন
Home >> রাজনীতি >> লিড নিউজ >> এবার বিএনপির আন্দোলন নিয়ে যা বললেন পার্থ

এবার বিএনপির আন্দোলন নিয়ে যা বললেন পার্থ

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন ঘিরে বতর্মানে দেশের রাজনীতি উত্তপ্ত। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচনের জন্য পালটাপালটি কর্মসূচি দিচ্ছে।

দেশের বর্তমান রাজনীতির সমসাময়িক ইস্যু নিয়ে সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে টকশোতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সেখানে তার কাছে বিএনপির আন্দোলন নিয়ে জানতে চাওয়া হলে ব্যারিস্টার পার্থ বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন দল। আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের হাতে নেই। কিন্তু আওয়ামী লীগ এখন আর রাজনীতি করে না, রাজনীতি করে অন্যরা। এ জন্য তাদের সমাবেশে কর্মীরা থাকছে না।

অন্যদিকে বিএনপির কর্মসূচিগুলোতে কর্মীদের উপস্থিতি ব্যাপক। সমাবেশের আগের রাতেই তারা উপস্থিত হয়ে যাচ্ছে। অথচ আওয়ামী লীগ সমাবেশগুলোতে খিচুড়ি দিয়েও কর্মীদের রাখতে পারছে না। ২০১৪ সালের নির্বাচনের পর থেকে পুলিশি নির্ভর ছিল আওয়ামী লীগ। কর্মীদের টেন্ডারবাজি ছাড়া তেমন কোনো কাজ ছিল না, আর পুলিশের সঙ্গে হেলমেট পরে মারামারি ছাড়া কোনো কাজ ছিল না কর্মীদের। কিন্তু বর্তমানে চিত্র পালটে গেছে, পুলিশের ওপর নির্ভর করে সম্ভব না ক্ষমতায় থাকা । এ জন্য কর্মীদের উপস্থিত করার চেষ্টা করছে ক্ষমতাসীন দল।

বিএনপির কর্মসূচির বিষয়ে পার্থ আরও বলেন, বিএনপি কিন্তু এখন লোক দেখাচ্ছে। তারা কিন্তু অবরোধ বা ঘেরাও কর্মসূচিতে যায়নি। এটা কিন্তু তারা হাতে রেখেছে। তারা এখন পর্যন্ত কোনো অশান্তি পরিবেশ সৃষ্টি করেনি। আমরা কিন্তু প্রথম অংশটুকু দেখছি, বিএনপি শুধু লোক দেখাচ্ছে ১০ লাখ বা ১৫ লাখ।

কিন্তু এর পরবর্তীতে যদি সরকারের পক্ষ থেকে নড়েচড়ে না বসে তা হলে এ লোকগুলো কিন্তু বসে থাকবে না। এ লোকগুলো একটা আন্দোলনে যাবে। তখন কিন্তু বিদেশিদের আরেকটি স্টেপে এগোতে হবে। তারা (বিদেশিরা) একটা বিষয় দেখবে এতদিন যাবৎ বিএনপি কোনো জ্বালাও-পোড়াও কিছু করেনি। এর পরে যদি বিএনপি অ্যাকশনে যায় তা হলে খুব একটা বিদেশিদের কাছে নেগেটিভ বার্তা যাবে না।

তিনি আরও বলেন, বর্তমানে অনেকে ভাবছে ২০১৮ এবং ২০১৪-এর মতো ২০২৪ সালেও হয়তো নির্বাচন হয়ে যাবে। কিন্তু এটা সম্ভব না। কারণ ২০১৪ সালে ১৫৩টি আসনে ডিসিরা এমপি প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেছিলেন। এবার কোন ডিসি আছে যে, স্যাংসনকে মাথায় রেখে বিতর্কিত নির্বাচনের ফল ঘোষণা করবে?।

এটা করবে বলে আমার মনে হয় না। যতই সরকার পছন্দের ডিসি এসপি নিয়োগ দেয়। তারা একটা সময় গিয়ে রিস্ক নেবে না। কারণ তারা প্রথমত চিন্তা করবে, আমি বাঁচব কিনা, আমার পরিবার ও প্রজন্ম ঝুঁকিতে পড়বে কিনা? শুধু তাই নয়, এ ভিসানীতি অব্যাহত থাকলে অনেক এমপিই নির্বাচন না করার সম্ভাবনা আছে। কারণ অনেকের ছেলেমেয়ে বিদেশে পড়াশোনা করে এবং পরিবার থাকে বিদেশে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031