IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> লিড নিউজ >> রাজনীতি >> আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আনাসকে ছাত্রশিবিরের সংবর্ধনা

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন আনাসকে ছাত্রশিবিরের সংবর্ধনা

ধূমকেতু নিউজ ডেস্ক : মক্কায় অনুষ্ঠিত ৪৪তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৩০ পারা গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া হাফেজ আনাসকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩০ আগস্ট) বিশেষ আয়োজনের মাধ্যমে তাকে এই সম্মাননা জানানো হয়।

এসময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, হাফেজ আনাসের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি শুধু বাংলাদেশের নয়, পুরো মুসলিম উম্মাহর সম্মান বৃদ্ধি করেছেন। আশা করি তিনি কোরআনের আলো ছড়িয়ে দিতে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন। হাফেজ আনাসের এই অনন্য সাফল্য বাংলাদেশের কোরআন প্রেমীদের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। কোরআনের শিক্ষা ও তেলাওয়াতের প্রতি অনুরাগ বাড়াতে এবং কোরআনের মর্মবাণী ছড়িয়ে দিতে তার এই অর্জন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, একই প্রতিযোগিতায় ১৫ পারা গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ মুয়াজ। ছাত্রশিবিরের পক্ষ থেকে হাফেজ মুয়াজকেও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও ফাউন্ডেশন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি জাফর সাদিক ও ঢাকা মহানগর পূর্ব শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news