ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে র্যাব অভিযান চালিয়ে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুল আলীম (৩২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার রাত সাড়ে ৭ টার দিকে মোহনপুর থানাধীন পাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলীম রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কৃষ্ণপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার মোহনপুর থানাধীন পাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল আলীমকে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর রিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


