IMG-LOGO

সোমবার, ৩০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রামেকে দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু

রামেকে দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও রহনপুরের দুই জন ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ফিরে এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ অধ্যাপক ডা. তানজিমুল বারি বুধবার (৯ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আইয়ুব আলী ও একই উপজেলার রহনপুর পৌরসভার আলীনগর মহল্লার মোহা. সৈকত।

নিহতদের ভেতর আইয়ুব আলী ৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ও সৈকত বুধবার ভোর সোয়া ৪ টার দিকে মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইয়ুবকে ভর্তি করা হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে।

আরও জানা গেছে, ১৫ দিন আগে আইয়ুব ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় ৫ দিন অবস্থান করে ১০ দিন আগে তিনি বাড়ি আসেন। এর পর থেকে শুরু হয় জ্বর। বাড়িতে চিকিৎসা নিয়ে জ্বর না কমলে গত ৫ আগস্ট তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবার।

এদিকে, মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে সৈকতকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতে আইসিইউতে নেয়া হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৈকতের। এর আগে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছিল। সৈকতও ঢাকা থেকে ফিরে এসে জ্বরে আক্রান্ত হন।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছে বলে জানা গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31