IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> রাজশাহী >> রাজশাহীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালন

রাজশাহীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস’ পালিত হয়েছে। বুধবার রাজশাহী জেলায় অত্র ১০টি সহযোগি সংস্থার আয়োজনে এবং লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যাবস্থাপনায় আলোচনা সভা, কেক কাটার আয়োজন করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতামূলক উপকরণসহ ১০ জন সুবিধাবঞ্ছিত সদস্যের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনএর চিফ কমিউনিটি ডেভেলপমন্ট অফিসার আজিজুর রহমন, কিশোর পাঠাগার ও রুরাল এন্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো) এর নির্বাহী পরিচালক সোহাগ আলী।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং রাজশাহী’র সহযোগি সংসংস্থাগুলোকে আরও বেশি সক্রিয় ভাবে দারিদ্র বিমোচনে কর্মসূচী গ্রহণের আহŸান জানান।

সভায় সভাপতিত্ব করেন, লফসের নির্বাহী পরিচালক, বিএনএফ’র সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন। তিনি ফাউন্ডেশন দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বর্তমান করোনা পরিস্থিতিতে সবাইকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন। বিএনএফ’র সকল সহযোগি সংস্থা সমূহকে করোনা সচেতনা কর্মসূচী গ্রহণেরও আহŸান জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহী আরএসডিপি’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর সেলিম, এলডিএমএসএস’র সভানেত্রী সুফিয়া ইসলাম, পিএসএস’র নির্বাহী পরিচালক আলী আকবর, নিকুঞ্চ বস্তি উন্নয়ন সংস্থা (নিবুস) এর নির্বাহী পরিচালক জাকির হোসেন, পিডিও এর নির্বাহী পরিচালক এ.কে.এম এনামুল হক, কাবিউস’র নির্বাহী পরিচালক মধুসুদন মৈত্রসহ মোট ৪০ জন জন অংশগ্রহণ করেন।

সভা পরিচালনা করেন, লফসের প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া রিমি।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ০২ ডিসেম্বর ২০০৪ খ্রিষ্টাব্দে জারীকৃত রেজুলেশনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠানকাল-২০০৫ থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে দারিদ্র বিমোচন, ভিশন-২০২১ এবং উন্নত সোনার বাংলাদেশ-২০৪১ অর্জন নিমিত্তে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31