ধূমকেতু প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ও নোয়াখালী-৩ আসনের চার বারের সাবেক সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাবেক মন্ত্রী কামাল ইবনে ইউসুব ও বরকত উল্লাহ বুলু স্ত্রী শামীমা বরকত লাকীর দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নগরীর টুলটুলি পাড়ায় একটি কমিউনিটি সেন্টারে বুধবার বাদ আসর রাজশাহী জেলা ছাত্রদলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভী।
বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মিলন শেখ।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু ও তাঁর স্ত্রী শামীমা বরকত লাকীসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীর সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।
কৃষক দলের আহŸায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মিঠুর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হজরত আলী, বিএনপি নেতা মাহাবুল ইসলাম, সেলিম রেজা ও সাবেক ছাত্রনেদতা মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মুন্না, সাখাওয়াত হোসেন সোহেল, মহিদুল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক আশিক ইকবাল সুমন, সহ- সাংগঠনিক সম্পাদক আল আমিন ইসলাম, সাকিল হোসেন, রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, কোষাধ্যক্ষ আব্দুল হালিম সরকার রনি ও সহ-প্রচার সম্পাদক মাসুদ রানা।
এছাড়াও জেলা ছাত্রদলের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক প্লাবন আহমেদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদ ইসলাম শহিদ, সদস্য মঞ্জুর আলম (রেন্টু ), তসিকুল ইসলাম, শাকিল হোসেন, বাবর আলী ও রাকিবুল মেহেদিসহ রাজপাড়া থানা ছাত্রদলসহ রাজশাহী জেলার স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


