IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকামহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনেরসিএসও কমিটির সভা অনুষ্ঠিতআটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’
Home >> রাজনীতি >> ‘নৌকার বিজয়ে কৃষকলীগকে ঐক্যবদ্ধ হতে হবে’

বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে সভা

‘নৌকার বিজয়ে কৃষকলীগকে ঐক্যবদ্ধ হতে হবে’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় মানে কৃষকলীগের বিজয়। বাগমারা উপজেলা কৃষকলীগ একটি শক্তিশালী সংগঠন। বাগমারায় কৃষকের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষকলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কৃষকলীগ সর্বদা কাজ করে যাচ্ছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে পলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, শেখ হাসিনার সরকার কৃষকদের সার বীজ সহ কৃষি উপকরণ দিয়ে কৃষকদের পাশে রয়েছে। আজ কৃষকরা সংগঠিত এবং শক্তিশালী। কৃষকলীগের কারণেই আওয়ামীলীগ উজ্জীবিত। বাগমারার গ্রামে গ্রামে কৃষকলীগের সংগঠন করতে হবে। কৃষক সভায় নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে কৃষকলীগ ঐক্যবদ্ধ। এলাকার উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি দেশের উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে নৌকার বিজয়ের বিকল্প নেই।

গোয়ালকান্দি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি বুরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মহসিন আলী প্রামানিক, তাহেরপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুমন শাহ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, হামিরকুংসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ রেজা ইমন, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রাজ, শাহাদৎ হোসেন শুভ। এসময় উপজেলা, ইউনিয়ন কৃষক লীগ ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728