IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেলরাষ্ট্রীয় সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান: জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানেডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলাবাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে আনসার সদস্যকে কুপিয়ে জখম

ঝালকাঠিতে আনসার সদস্যকে কুপিয়ে জখম

কুপিয়ে জখম, ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠিতে আনসার সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। হামলার স্বীকার আনসার সদস্য শেখ সাইদ (৪২) দায় চাপাচ্ছেন প্রতিপক্ষের উপর।

জেলা প্রশাসক কার্যালয়ের মসজিদের পাশে শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। সে ঝালকাঠি সদরের ৭নং বাসন্ডা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠি এলাকার মৃত শেখ কালুর ছেলে ও অগ্রণী ব্যাংক পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার শাখার আনসার সদস্য।

হামলার পরে আহত শেখ সাইদকে রাস্তায় পরে থাকতে দেখে পথচারীরা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহত আনসার সদস্য বলেন, ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টিতে একটি জমি নিয়ে কাউন্সিলর কামাল শরীফের সাথে তার বিরোধ চলছিলো। কামালের বিরুদ্ধে ঢাকা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনের পর থেকে কামাল শরীফ তাকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দিচ্ছিলো। শনিবার রাতে মামলার কাজে আইনজীবী সমিতিতে এ্যাডভোকেট বনি আমিন বাকলাইয়ের চেম্বারে গেলে সেখান থেকে ফেরার পথে হেলমেট পরিহিত একদল মোটরসাইকেল আরোহী পথ আগলে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর কামাল শরীফ বলেন, কোনো আনসার সদস্যের সাথে আমার জমি সংক্রান্ত বিরোধ নেই। এই ঘটনার আমি কিছুই জানিনা। আজকের ঘটনায় আমাকে শুধু শুধু জড়ানোর চেষ্টা করছে একটি মহল।

এই ঘটনায় সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ আসলে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930