IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা

নিয়ামতপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : ‘করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি’ এ শ্লোগানকে ধারণ করে নওগাঁর নিয়ামতপুুুুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী সারা দেশের বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা চলবে।

গত বৃহস্পতিবার ৩ ডিসেম্বর বেলা ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। এ বিষয়ে বর্তমান সরকার কাজ করছেন। জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনতে হবে। প্রতিটি সন্তান দেশের জন্য সম্পদ। সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সরকার। বাংলাদেশে মায়ের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব কিন্তু তা হচ্ছে না অসেচতনতা ও অনিয়মের কারণে। প্রতিটি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে যদি প্রত্যেকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিয়ামতপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক শাকিল আহমেদ, আরিফুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31