IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’
Home >> বিশেষ নিউজ >> স্বাস্থ্য >> অসংক্রামিত রোগ মোকাবেলায় সফল চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অসংক্রামিত রোগ মোকাবেলায় সফল চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য অর্জনে অসংক্রমিত রোগ মোকাবেলায় সাধারণ মানুষের আস্থার স্থলে পরিণত হয়েছে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ, সার্বক্ষনিক ডাক্তার, আধুনিক মেশিনে তাৎক্ষনিক ব্লাড প্রেসার, ওজন ও ডাইবেটিকস চেক আপ করতে পারেন। ফলে জটিল রোগে মৃত্যুর ঝুকি অনেকাংশে কমে আসছে বলে অভিমত বিশেষজ্ঞদের। সরজমিনে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় এমন চিত্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংক্রামক রোগ মোকাবেলায় সরকারীভাবে ভ্যাকসিনসহ বিভিন্ন প্রতিষেধক টিকা রয়েছে। যার ফলে খুব স্বল্প সংখ্যাক মানুষ এই রোগে মারা যায়। কিন্তু অসংক্রামক রোগ হৃদরোগ, ডায়াবেটিকস, ক্যানসার, দীর্ঘ মেয়াদী শ্বাসতন্ত্রের রোগই অধিকাংশে মৃত্যুর কারণ। এসব রোগের চিকিৎসা অত্যান্ত ব্যয়বহুল ও দীর্ঘ মেয়াদী। অসচেতনতা ও অবহেলার কারণে উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অসংক্রামন রোগ প্রতিনিয়ত বাড়ছে এবং অতিরিক্ত চিকিৎসা ব্যয় এর কারণে আক্রান্ত জনগোষ্ঠীর একটি বড় অংশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে।

তবে এ রোগ প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপ “অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বহুখাত ভিত্তিক কর্মপরিকল্পনা ২০১৮-২৫” অনুযায়ী চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২২ সালের জুলাই মাসে চালু হয় অসংক্রামিত রোগ সেন্টার যা নন কমিউনিক্যাল ডিজিজ সেন্টার নামে পরিচিত। এই সেন্টারের মাধ্যমে একজন রোগী আধুনিক মেশিনে তাৎক্ষনিক ব্লাড প্রেসার, ওজন ও ডাইবেটিকস চেক আপ করতে পারেন। একজন রোগীকে সেবা নিতে হলে অসংক্রামিত রোগ সেন্টারে অনলাইনে নথিভুক্ত করতে হয়। ফলে একজন রোগী নথিভুক্ত হওয়ার পরে একটি ইউনিক আইডি ও একটি বই দেয়া হয়।

ইউনিক আইডির মাধ্যমে এই রোগীটি বাংলাদেশে যে কোন জায়গা থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার ইউনিক আইডি খোলা হয়েছে যার মাধ্যমে প্রতিটি রোগীদের চিকিৎসা সেবার পাশাাশি ডায়াবেটিকস রোগের জন্য ২টি ঔষুধ ও কার্ডিয়াক রোগের জন্য ৪টি ঔষুধ বিনামূল্যে বিতরন করছে হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানিয়েছেন পরিসংখ্যান কর্মকর্তা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি সেন্টারের সামনে চিকিৎসা নেয়ার জন্য প্রায় প্রতিদিন ২০০-২৫০ জন রোগী সাড়িবদ্ধ হয়ে একে একে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার পাশাপাশি অন্যান্য রোগের পরামর্শ ও প্রয়োজনীয় ঔষুধ নিচ্ছেন।

ডায়াবেটিকস রোগের চিকিৎসা নিতে আসা রোগী গোপালপুর গ্রামের আসলাম বলেন, এই রোগের সঠিক চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল বা ডায়াবেটিকস সেন্টারে যেতে হতো যা অত্যান্ত ব্যয় বহুল। চারঘাটে এ সেন্টার চালু হওয়ায় হাসপাতালে বিনামূল্যে আমি চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষুধ নিতে পারছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: আশিকুর রহমান বলেন, ইউনিক আইডি খোলার মাধ্যমে প্রতিটি রোগীর স্বাস্থ্যতথ্য লিপিবদ্ধ করা সম্ভব হচ্ছে। অন্যান্য রোগ হলে তা রোগীর প্রোফাইলে সংযুক্ত করা সম্ভব হচ্ছে। বর্তমানে প্রায় দুই শতাধিক রোগীকে প্রয়োজনীয় সেবা দেয়া সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930