IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> টপ নিউজ >> শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৭ গোলের থ্রিলার জিতলো ম্যানইউ

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৭ গোলের থ্রিলার জিতলো ম্যানইউ

ধূমকেতু নিউজ ডেস্ক : ম্যাচের ৫ মিনিটে মার্কার রাসফোর্ড ও ২২ মিনিটে রাসমাস হয়লুন্দের গোলে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। তখন মনে হয়েছে, উলভারহ্যাম্পটনের বিপক্ষে সহজ জয় তুলে নিতে যাচ্ছে ইউনাইটেড। কিন্তু না। শেষ দিকে শুরু হয় শ্বাসরুদ্ধকর লড়াই। ২৬ মিনিটের মধ্যে গোল হয়েছে ৫টি। তবে রোমাঞ্চকর এই লড়াইয়ে ম্যানইউ জিতেছে ৪-৩ গোলে।

ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে উলভারহ্যাম্পটন। ব্যবধান নেমে আসে ২-১ এ। খেলার বাকি তখনো ১৯ মিনিট। এর মধ্যে যদি আবার প্রতিপক্ষ গোল করে ফেলে তাহলে তো পয়েন্ট হারাতে হতে পারে ম্যানইউকে। যে কারণে, ক্ষিপ্রতায় খেলা শুরু করে এরিক টেন হ্যাগের শিষ্যরা। উলভারহ্যাম্পটনের খেলোয়াড়রাও তখন খেলা দেখাতে শুরু করলেন। শেষ দিকে এসে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হলো দুই দল।

ম্যাচের শেষ দিকে শুরু হয় রোমাঞ্চকর লড়াই। গোল, পাল্টা গোল। গোলের বন্যায় যেন প্রতিটি গোল আলাদা করে উদযাপন করতে পারছেন না দর্শকরা। এক গোলের উদযাপন শেষ না করতেই যেন আবার গোল। শেষ দিকে ২৬ মিনিটের মধ্যে গোল হয়েছে ৫টি, অথচ আগের ৭০ মিনিটে হয়েছে কেবল ২টি গোল।

উলভারহ্যাম্পটন পেনাল্টি থেকে গোল পাওয়ার ৪ মিনিট পর গোল করে ইউনাইটেডকে ৩-১ গোলে এগিয়ে দেন স্কট টমিনয়। এরপর টানা দুটি গোল (৮৫ মিনিটে ও অতিরিক্ত সময়ের ৫ মিনিটে) করে ৩-৩ গোলে সমতায় ফেরে উলভারহ্যাম্পটন। গোল দুটি করেন ম্যাক্স কিলম্যান ও পেদ্রো নেটো।

ম্যানইউ জয়সূচক গোলটি করে তার ২ মিনিট পরই। ওমারি ফর্সনের অ্যাসিস্টে ডানপায়ের দুর্দান্ত শটে গোলটি করেন কোবি মাইনো। অবশেষে ৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জিতেছে ম্যানইউ।

থ্রিলার ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সপ্তমস্থানে আছে ম্যানইউ। ২২ ম্যাচে রেড ডেভিলদের পয়েন্ট ৩৫। অপরদিকে টেবিলের ১১ তম স্থানে রয়েছে উলভারহ্যাম্পটন।

এমএইচ/জিকেএস

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31