IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> পূর্বঘোষিত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনারের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের

পূর্বঘোষিত স্থানে কেন্দ্রীয় শহীদ মিনারের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের

ধূমকেতু প্রতিবেদক : আগামী ২১ ফেব্রুয়ারি ২০২১ এর মধ্যেই ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহী। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর সভাপতি ও ভাষা সৈনিক আবুল হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে শহীদদের স্মরণে রাজশাহীতেই দেশের প্রথম শহীদ মিনার নির্মিত হয়। ভাষা আন্দোলনে রাজশাহীর গৌরব উজ্জল ইতিহাস থাকলেও এতোদিনেও কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়নি। আগামী ২১ ফেব্রুয়ারি মধ্যেই আমরা ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত স্থানে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ দেখতে চাই। এটি আমাদের প্রাণের দাবি। রাজশাহীর সর্বস্তরের জনসাধারণের দাবি।

মানববন্ধন থেকে বক্তারা রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলিপ কুমার ঘোষ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামারুল্লাহ সরকার, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, ঋতিক ঘটক ফ্লিম সোসাইটির সভাপতি ডা. এফএম এ জাহিদ। সঞ্চালনা করেন মহানগর সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।

উল্লেখ্য, রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে সরব হয়ে উঠেছে সর্বস্তরের জনসাধারণ। সম্প্রতি একই দাবিতে রাজশাহীর সর্বস্তরের জনসাধারণ ও রাজশাহী মহানগর ছাত্রলীগ মানববন্ধন করেছে। তারা বলেছেন, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পূর্বেই পূর্বনির্ধারিত ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের জায়গায় রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শহীদ মিনার নির্মাণে বাধাদানকারীদের প্রতিহত করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31