IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> করোনায় মারা গেলেন ওসি আরিফ

করোনায় মারা গেলেন ওসি আরিফ

ধূমকেতু নিউজ ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান (৪৫) করোনা ভাইরাসে মারা গেছেন। টানা প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধিন থেকে অবশেষে তার মৃত্যু হয়।

বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ওসি আরিফুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে কর্মরত অবস্থায় গত ১০ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হন। পরে শ্বাসকষ্ট শুরু হলে গত ১৫ আগস্ট অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আরিফুর রহমান ২০১৯ সালের ৩১ আগস্ট দৌলতপুর থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও মডেল থানায় সাব ইন্সপেক্টর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

সদা হাস্যোজ্বল ওসি আরিফুর রহমান কুষ্টিয়ার মানুষের কাছে অনেক আপনজন ছিলেন। তার অকাল মৃত্যুতে কুষ্টিয়া জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31