IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> কৃষি >> নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক

নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষক

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : আশ্বিন মাসের শেষ সপ্তাহ। অধিকাংশ কৃষক ধানে সেচ ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন। এসময়ে কৃষক বিরেন প্রামানিকের খেতের ধান পেকে কর্তনের উপযোগী হয়ে গেছে। তিনি কার্তিক মাসের প্রথম সপ্তাহে ধান কেটে নিয়েছেন।

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিরেন প্রামানিকের মতো অনেক কৃষক উফশী জাতের স্বল্প জীবনকালের ধান চাষ করেছেন। এর মধ্যে ব্রি-৯০ জাতের ধান অনেকেই আবাদ করেছেন।
কৃষকেরা বলছেন, স্বল্প জীবনকালের মধ্যে ব্রি-৯০ ধানের ফলন ‘সন্তোষজনক’। আমন ও বোরো- এ দুই মৌসুমেই আবাদ করা যায়। এই ধান রোপণের ৮০ দিন পরে কর্তনের উপযোগী হয়ে যায়। ৯০ দিনের (৩ মাস) মধ্যে কাটা যায় । সার ও কীটনাশক তুলনামূলক কম প্রয়োগ করতে হয়। দামও ভালো পাওয়া যায়। নাবি (দেরিতে) রোপণ করলে প্রচলিত জাতের একটু আগেই কাটা যায়। আর প্রচলিত জাতের সঙ্গে রোপণ করলে আশ্বিন মাসেই কাটা যায়। এতে করে আমন ও বোরো মৌসুমের মাঝখানে বাড়তি অন্য একটি ‘মধ্যবর্তী’ ফসল চাষ করা যায়। আবার এই ‘মধ্যবর্তী’ ফসল কাটার পরে বোরো মৌসুমে আবার এই ধান রোপণ করলে প্রচলিত জাতের সঙ্গে কাটা যায়।

তবে কৃষকেরা আক্ষেপ করে বলেছেন, এই ধানের ফলন ভালো হলেও সব ব্যবসায়ী কিনতে চান না। এতে করে তাঁরা অসুবিধায় পড়েন। তাছাড়া এই ধান আগাম ( কার্তিক মাসে) পেকে গেলে কাটার জন্য সহজে শ্রমিক পাওয়া যায় না।

উপজেলার ভাবিচা গ্রামের কৃষক বিরেন প্রামানিক বলেন, তিনি এবছর আমন মৌসুমে ১৩ কাঠা জমিতে ব্রি-৯০ জাতের ধান আবাদ করেছিলেন। শ্রাবণ মাসের পয়লা তারিখে রোপণ করে আশ্বিনের শেষ সপ্তাহে সেটা কর্তনের উপযোগী হয়ে যায়। ১৩ কাঠা জমিতে তিনি সাড়ে নয় মণ ধান পেয়েছেন বলে জানালেন। কার্তিক মাসেই এই জমিতে তিনি সরিষা আবাদের পরিকল্পনা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় হতে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে এবছর ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অর্জিত হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টর। এরমধ্যে ৩২৩ হেক্টর (২ হাজার ৪১৪ বিঘা) জমিতে ব্রি-৯০ জাতের ধান রোপণ করা হয়েছে। এই ধান বিঘাপ্রতি ১৫-১৭ মণ পর্যন্ত ফলন হয়।

উপজেলার দামপুরা গ্রামের মো. বাবুল ও মো. বুলবুল সরকার তিন বিঘা জমিতে এই ব্রি-৯০ ধান চাষ করেছেন।
মো. বাবুল বলেন, তিনি ভাদ্র মাসে এই ধান রোপণ করেছেন। প্রচলিত জাতের ধানের চেয়ে
সার ও কীটনাশক কম প্রয়োগ করতে হয়েছে।
ধানের ‘মাথা’ ভালো আছে। কার্তিক মাসেই কাটার উপযোগী হয়ে গেছে। তিনি আশা করছেন বিঘাপ্রতি ১৭-১৮ মণ ফলন হবে। একই কথা বললেন মো. বুলবুল সরকার।

ভাবিচা গ্রামের কৃষক নিহার সরদার বলেন, বন্যার আশঙ্কায় ও সেচ অসুবিধার কারণে তিনি ভাদ্র মাসে বিলের দেড় বিঘা জমিতে এই ধান চাষ করেছেন। আজকে ধান কাটা শুরু হয়েছে। আশা করছেন ফলন ভালো হবে।

রাজশাহীর তানোর উপজেলার স্বশিক্ষিত কৃষিবিজ্ঞানী নূর মোহাম্মদ
স্বল্প জীবনকালের বেশ কিছু জাত উদ্ভাবন করেছেন। তিনি বলেন, একই এলাকার সব কৃষক যদি অল্প জমিতেও ব্রি-৯০ জাতের মতো স্বল্প জীবনকালের ধান রোপণ করে তাহলে বেশি পরিমাণ ধান উৎপাদন হবে। তখন কৃষকদের এসব ধান বাজারে বিক্রি করতে কোনো অসুবিধা হবে না।

উপজেলার কয়েকজন ধান ব্যবসায়ীর কাছে খোঁজ নিয়ে গেছে তাঁরা এখনও ব্রি-৯০ ধান কেনা শুরু করেননি। সামনে সপ্তাহ থেকে কিনবেন বলে জানালেন।

জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, স্বল্প জীবনকালের বেশ কয়েকটি জাত রয়েছে। আমন মৌসুমে ব্রি-৯০ জাতের ধান
স্বল্প জীবনকালের ধানের মধ্যে অন্যতম একটি ধান। এই ধান রোপণের ৯০ দিনের (৩ মাস) মধ্যে কাটা যায়। এক্ষেত্রে কৃষকেরা কার্তিক মাসেই আলু, সরিষা,গমসহ অন্যান্য ‘মধ্যবর্তী’ ফসল রোপণ করতে পারেন।
তিনি আরও বলেন, কৃষকেরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে এসব স্বল্প জীবনকালের উচ্চ ফলনশীল জাতের ধান রোপণের ক্ষেত্রে পরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31