IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১

পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী উম্মে সামিহাকে (১৫) অপহরণের প্রায় ১৩ মাস পর উদ্ধার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত হৃদয় নামের (২৪) এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত হৃদয় উপজেলার শীলমারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

অপরদিকে স্কুলছাত্রী উম্মে সামিহা পুঠিয়া রাজবাড়ী এলাকার মিজানুর রহমানের মেয়ে।

গতকাল বুধবার ১১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানা পুলিশ সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বুদের হাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে উদ্ধারকৃত স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে প্রেরণ করা হয়েছে।

পুঠিয়া থানার (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছর ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩ টার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। পথে পুঠিয়া গ্রামের জিতেন্দ্র ধরের বাড়ির সামনে থেকে অভিযুক্ত ও তার কয়েকজন সহযোগী ওই ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। ঘটনার পরের দিন ২৭ অক্টোবর উক্ত ছাত্রীর পিতা মিজানুর রহমান বাদী হয়ে আটককৃত হৃদয় ও তার কয়েকজন সহযোগীর নামে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-২৪, তারিখ ২৭ অক্টোবর ২০২৫ ইং।

ওসি বলেন, অপহরণের ঘটনার পর থেকে অভিযুক্ত ওই স্কুল ছাত্রীকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। থানা পুলিশ প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের মাধ্যমে তাদের অবস্থা নিশ্চিত হওয়ার পর ১১ই নভেম্বর অপহরণের শিকার স্কুল ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। সেই সাথে প্রধান অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31