IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> প্রধানমন্ত্রীর অনুদানের চেক গেলো কোথায়, চেকের টাকা কার পকেটে

চেক পাওয়ার জন্য আব্দুস ছাত্তার ঘুরছে বিভিন্ন দপ্তরে দপ্তরে

প্রধানমন্ত্রীর অনুদানের চেক গেলো কোথায়, চেকের টাকা কার পকেটে

প্রধানমন্ত্রীর অনুদানের চেক গেলো কোথায়, চেকের টাকা কার পকেটে

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার বড় কাবলা গ্রামের আব্দুস ছাত্তার মিয়া। বয়স প্রায় ৭০ বছরের কাছাকাছি। বয়সের ভারে চলাফেরা করতে অনেক কষ্ট হয় তার। তবুও জীবন জীবিকার তাগিদে লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ঘরে তার একমাত্র স্ত্রী। সেও অন্ধ। রাতে ঘুমানোর মতো জায়গাও নেই। তার দুঃখ কষ্ট দেখে বদলগাছীর বাবলু নামে একজন ব্যক্তি তার মেয়ের আবহাওয়া অফিস সংলগ্ন ঘরবাড়ি দেখাশুনা দায়িত্ব দেয়। আশ্রয় হিসাবে সেখানেই থাকে ঐ ভুক্তভোগী স্বামী ও স্ত্রী। এর আগে করোনার সময় মাটি কাটা কাজ করার সময় চোখে বালি পরে এক চোঁখের সমস্যা দেখা দিলে অপারেশন করলে একটি চোখ অন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী আব্দুস ছাত্তার মিয়ার কাছে জানা যায়, সে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলে আর্থিক সাহায্য চেয়ে একটি আবেদন করেন। যাচাই বাছাই শেষে তার আবেদন গ্রহণ করে। পরে গত ২২শে অক্টোবর ২০২৩ ইং তারিখে প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) র’ স্বাক্ষরিত একটি পত্র যাহার স্মারক নং ০৩.০০৭.০৩৭.০০.০০.৪১৫.২০২৩(অংশ-৪১৪) /১৬৭৮ এর মাধ্যমে আব্দুল ছাত্তার মিয়াকে তার অনুদানের চেক বদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা জেলা প্রশাসকের কার্যালয় হতে (রেভিনিউ স্ট্যাম্পযুক্ত প্রাপ্তিস্বীকারপত্রে) সাক্ষর করে চেক গ্রহন করতে বলা হয়।

এরপর ঐ পত্র নিয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অত্র চেক টি সংগ্রহ করতে গেলে, অনেক খোঁজা খুজি করে ভুক্তভোগীকে জানানো হয় এখানে আপনার চেক নেই। আপনি জেলা প্রশাসক অফিসে খোঁজ নিন।

সেই কথা মতো একই ভাবে নওগাঁ জেলা প্রশাসক অফিসে গেলে অনেক খোঁজার পর তাঁকে জানানো হয়। আপনার চেক টি কে বা কাহারা নিয়ে গেছে। এমন কতা শুনে হতাশ হয়ে পড়েন আব্দুস ছাত্তার মিয়া।

প্রধানমন্ত্রীর অনুদানের চেক গেলো কোথায়, চেকের টাকা কার পকেটে

হতাশ অবস্থায় আব্দুস ছাত্তার মিয়া ঐ কর্মকর্তাদের কাছে প্রশ্ন করেন আমার নামে ইস্যুকৃত চেক টি কে সংগ্রহ করলো। এমন প্রশ্নের উত্তর বারবার এড়িয়ে গেছেন ঐ অফিসের কর্মকর্তারা। শুধু সর্বশেষে ঐ ভুক্তভোগীকে জানানো হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোঁজ নিন।

এবার তাঁদের কথামতো ভুক্তভোগী ঢাকায় যান তৎকালীন ৪৮,নওগাঁ-৩ এর এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিমের বাসভবনে। সেখানে গিয়ে এমপি সেলিমকে উক্ত স্মারকের পত্রটি দেখানো হলে সচিবালয়ে ৪ নং গেটে যাওয়ার পরামর্শ দেন তাঁকে। অনেক ঘুরাঘুরি আর অনুরোধ করার পর সচিবালয়ে ৪ নং অফিসে গিয়ে জানতে পার ঐ স্মারকের চেকটি নওগাঁ জেলা প্রশাসক অফিসে পাঠানো হয়েছে। ভুক্তভোগী আবার চলে আসেন নওগাঁ জেলা প্রশাসক অফিসে খোঁজ নিয়ে তার চেকের কোন সন্ধান পায়নি। তাহলে চেক টি গেল কোথায়? ভুক্তভোগীর এমন প্রশ্নের উত্তর কে দেবে?

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী একরামুল বলেন, ঐ অন্ধ ব্যক্তি আমার অফিসে বারবার এসেছে। আমি বারবার খুঁজে দেখেছি ঐ ব্যক্তির নামে কোন চেক বা চিঠি কোনটিই এখানে আসে নি।

উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) কামরুল হাসান সোহাগ বলেন, এমন হওয়ারতো কথা নয়। হয়তো কোন কারনে আসে নি। ঐ চেক অন্য কেউ ব্যবহার করতে পারবেনা। তারপরও আমরা খোঁজ নিবো।

জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, এমনটা হওয়ার কথা না। আপনার কাছে কাগজ পত্র থাকলে হোয়াটসঅ্যাপে দিন। তারপর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31