IMG-LOGO

বৃহস্পতিবার, ২০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানাসিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশশ্রমিক দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জে সব রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরাগোমস্তাপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটকের দাবিতে ডিএনসি সদস্যরা অবরুদ্ধ।। ৪ ঘন্টা পর মুক্তনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীরাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনবাঘার মনিগ্ৰাম স্কুলে ৮দিন পর ভাঙলো অচলাবস্থা,ভারপ্রাপ্তের পদত্যাগের পর জ্যেষ্ঠ শিক্ষক হলেন ভারপ্রাপ্তমান্দায় মামুন হত্যা মামলার আসামি ইসমাইল গ্রেপ্তারপুঠিয়ায় জেলিমিশ্রিত চিংড়ি মাছ ব্যবসায়ীর অর্থদণ্ডচারঘাটে নিয়মবহির্ভূত স্কুল কমিটি গঠনের অভিযোগবাতিলের দাবিতে ইউএনওর নিকট অভিযোগরাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১মুক্তিযোদ্ধা সন্তানদের ইজিবাইক উপহার দিল বাগমারা স্বনির্ভর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থানওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রাপুঠিয়া রাজবাড়ী ও জাদুঘর রাজস্ব বাড়লে ও রক্ষণাবেক্ষণ খরচে ঘাটতি!
Home >> সাহিত্য >> স্বপ্ন বিলসি মন

স্বপ্ন বিলসি মন

রোজি

মোছাঃ আয়েশা আখতার রোজী :

কোন এক জৈষ্ঠের প্রারম্ভে
বেড়াতে গেলাম কজনা, নাটোরে,

দিঘাপতিয়া রাজবাড়ী ছিল গন্তব্য,
প্রবেশান্তে হয়ে গেলাম সবাই হতভম্ব।

কতকাল আগের স্থাপনা
দেখে যেন বোঝাই যায় না।

ছোট রানীর কুঠির, বড় রানীর ভবন,
রাজ দরবার, যেখানে বসে রাজা করত রাজ্য শাসন।

সবকিছু দেখে স্বপ্ন এলো মনে।
নিজেকে নিয়ে গেলাম সে রাজার আমলে।

রানীর বেশে আমি রাজকীয় সাজে,
কতশত দাস-দাসী চারপাশে,
হুকুম করলেই হাজির হয়ে, কুর্নিশ করে,
রাজা মশাই সকল সময় চোখে হারায় রানীরে।

হঠাৎ স্বপ্ন ভেঙে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে,
রওনা দিলাম দ্বিতীয় গন্তব্য রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে।
ঢুকে গেলাম কবিগুরুর মিউজিয়ামে,
সাজানো হয়েছে তাঁর অনেক সরঞ্জামে।

ভক্ত সাধক গাইছে রবীন্দ্র সংগীত আপন মনে,
আমি যেন তা শুনতে শুনতে চলে গেলাম কোন ধ্যানে,
কবি হয়েছি মস্ত বড় রবি ঠাকুরের মত,
গল্প কবিতা নাটক গান লিখেছি শত শত।

আমার লেখা ছড়িয়ে গেছে দেশে বিদেশে,
বিশ্বকবির পরে আরেকজনের লেখায় আবার বিশ্ব মেতেছে।
অশান্ত বিশ্বে শান্তির বাণী কেউ ছড়িয়ে দিয়েছে,
হঠাৎ সব সঙ্গী সাথী শুরু করলো ডাকাডাকি,
গড়িয়ে গেছে বেলা ফিরতে হবে বাড়ি,
চলো সবাই চলে এসেছে রিজার্ভ গাড়ি।
গাড়ির মধ্যে বসে স্বপ্ন বিলাসী মন দুঃখ বিলাসী হয়ে গেল।
এতক্ষণ যা ভেবেছি তার সবই যে স্বপ্ন ছিল।

লেখক : মোছাঃ আয়েশা আখতার রোজী, উপশহর, রাজশাহী।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031