IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> মান্দায় পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলার অভিযোগ

মান্দায় পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলার অভিযোগ

হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিতলা বাজারে হামলার এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম জিয়া হায়দার সুমন। কালিতলা বাজারে হামীম ট্রেডার্স নামের তার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ঘটনায় আব্দুল বারিক, মতিউর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বুধবার মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

ব্যবসায়ী জিয়া হায়দার সুমন বলেন, উপজেলার হাটোইর গ্রামের বাসিন্দা মতিউর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাঁকিতে ৯৫ হাজার ৬২৫ টাকার রড, সিমেন্টসহ বিভিন্ন মালামাল ক্রয় করেন। এ টাকার জিম্মদার ছিলেন একই এলাকার আব্দুল বারিক সরদার। বকেয়া টাকার মধ্যে কয়েক দফায় তারা ৬০ হাজার টাকা পরিশোধও করেন।

ব্যবসায়ী জিয়া হায়দার অভিযোগ করে বলেন, গত ১ ও ২ জুন তার দোকানে হালখাতা হয়েছে। কিন্তু মতিউর রহমান কিংবা বারিক সরদার কেউই বকেয়া ৩৫ হাজার ৬২৫ টাকা পরিশোধ করেননি।

মঙ্গলবার সন্ধ্যা ৮টার দিকে বারিক সরদারকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে টাকা চাওয়া হলে বিভিন্ন অজুহাতে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এনিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।

এর পর রাত সাড়ে ৯টার দিকে বেশকিছু মোটরসাইকেলে ২০ থেকে ২৫জন লোক বারিক সরদারের নেতৃত্বে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে। হামলাকারীরা এসময় দোকানঘরের সার্টার ও বাসার দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাকে হত্যাসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে চলে যায়।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আব্দুল বারিক সরদার বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে সুমনের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সময় চাইলে তিনি অশালীন ভাষা গালাগাল করেন। এক পর্যায়ে আমার মোটরসাইকেল আটকিয়ে দেওয়া হয়। সংবাদ পেয়ে আমার লোকজন সেখানে থেকে আমাকে নিয়ে যান। ব্যবসাপ্রতিষ্ঠানে ও বাসায় হামলার অভিযোগ ভিত্তিহীন।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মঙ্গলবার এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31