IMG-LOGO

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণতেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, আটক ২৩পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ১৫রাণীনগরে সড়কে গণহারে ছিনতাই ॥ মারধরে ৪জন পথচারী আহতফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসের ঘটনাস্থল পরিদর্শনে এমপিপলাশবাড়ীতে উৎসবমুখর পরিবেশে দৈনিক যুগের আলোর ৩৫তম বর্ষে পদার্পণকুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর, চিকিৎসক আহতদুর্গাপুরে ‘ঢলন’ প্রথায় ঠকছে কৃষকগোমস্তাপুরে মৎস্য বিভাগের পোনামাছ অবমুক্তকরনআমার নয়নের তারা২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যুনগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণগোদাগাড়ীতে বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণ সমাপ্ত, ২০ জনের মাঝে সনদপত্র বিতরণনিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টাসিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার
Home >> চাকরি >> লিড নিউজ >> ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পরিবর্তন

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পরিবর্তন

ধূমকেতু নিউজ ডেস্ক : ৪৪তম বিসিএসের সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পরিবর্তন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ৯ জুলাই থেকে পিএসসির প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

৯ জুলাই থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন ১৫০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। শেষ দিনে অর্থাৎ ৫ আগস্ট পরীক্ষা নেওয়া হবে ৪৬ জন প্রার্থীর।

এর আগে, গত ৩০ এপ্রিল ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে পিএসসি। যেখানে ৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।

এতে আরও বলা হয়, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news