IMG-LOGO

সোমবার, ২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও হাসপাতালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীকুষ্টিয়ার মিরপুরে ২ ট্রাক অবৈধ কীটনাশক জব্দদোকান ভাড়ার নিয়ে বিরোধ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনেবাঘায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী লিডারস গ্যাদারিংমেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডকুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহতরাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎআমন ধানের বাম্পার ফলনে খুশি রায়গঞ্জের অধিকাংশ কৃষকেরাবাগমারায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর ও অর্থ আদায়ের অভিযোগসাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধনসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারাপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, কোথায় আঘাত হানবেগাজীপুরে আজও বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ার মিরপুরে ২ ট্রাক অবৈধ কীটনাশক জব্দ

কুষ্টিয়ার মিরপুরে ২ ট্রাক অবৈধ কীটনাশক জব্দ

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত মেসার্স বিআরপি এগ্রো প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ ট্রাক অবৈধ কীটনাশক জব্দ করেছে।

সোমবার, (২ নভেম্বর) দুপুরের দিকে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর সিংপুর মোড় এলাকায় ওই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু। এ সময়ে উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমানসহ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

মিরপুর উপজেলা প্রশাসন ও কৃষি অফিস জানায়, দীর্ঘদিন ধরে পিয়ারুল ইসলাম নামের এক ব্যক্তি ওই গোডাউনে অবৈধ উপায়ে বিভিন্ন কোম্পানির সার ও কীটনাশক এনে নিজ দায়িত্বে প্যাকেটজাত করে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বা সংশ্লিষ্ট কৃষি অপরাধ আইনে অভিযুক্ত পিয়ারুল ইসলামের গোডাউনে থাকা অবৈধ সার ও কীটনাশক জব্দ করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম চলছিলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31