IMG-LOGO

সোমবার, ২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যু বার্ষিকী আজ‘শ্রমিক আন্দোলনে ইন্ধন দিচ্ছে পরাজিত শক্তি’রাজশাহীতে হার্ট ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও হাসপাতালের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীকুষ্টিয়ার মিরপুরে ২ ট্রাক অবৈধ কীটনাশক জব্দদোকান ভাড়ার নিয়ে বিরোধ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনেবাঘায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী লিডারস গ্যাদারিংমেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় তিনজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ডকুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহতরাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎআমন ধানের বাম্পার ফলনে খুশি রায়গঞ্জের অধিকাংশ কৃষকেরাবাগমারায় স্বামী-স্ত্রীকে জিম্মি করে মারধর ও অর্থ আদায়ের অভিযোগসাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধনসচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারা
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘শ্রমিক আন্দোলনে ইন্ধন দিচ্ছে পরাজিত শক্তি’

‘শ্রমিক আন্দোলনে ইন্ধন দিচ্ছে পরাজিত শক্তি’

ধূমকেতু নিউজ ডেস্ক : গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির ইন্ধনের প্রমাণ সরকারের হাতে আছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ সোমবার বিকেলে সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিমকালে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, ‘পরাজিত শক্তি দেশের বাইরে থেকে উস্কানি দিচ্ছে। দেশের ভেতরেও কিছু রাজনৈতিক শক্তি দেশকে অস্থিতিশীল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়।’

সমাধানযোগ্য বিষয়ে সংসদে কথা না বলে রাজপথ উত্তপ্ত করে বিরোধীদল দেশে অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি বলেন, ‘সরকারের আট মাস হওয়ার আগেই কিসের ভিত্তিতে জামায়াতের আমির আরেকটি বিপ্লবের ডাক অপেক্ষা করছেন। যারা বিপ্লব করতে চায় তারা গুপ্ত। গুপ্ত রাজনীতি করে ক্ষমতায় যাওয়া যায় না। তাদের শুভবুদ্ধির উদয় হোক।’

রুহুল কবির রিজভী বলেন, ‘মধ্যপ্রাচ্য যুদ্ধের কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে বিএনপি। পরিকল্পিতভাবে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচন হবে না। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল নেতারা কাজ করছেন।’

সিলেট দরগা এলাকার একটি হলরুমে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপির কেন্দ্রিয় সহ-সাংগনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31