IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> নাচোলে এক মাস ধরে একটি পরিবার অবরুদ্ধ

বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ

নাচোলে এক মাস ধরে একটি পরিবার অবরুদ্ধ

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তারের বেড়া দিয়ে প্রতিবেশীর দ্বারা একটি পরিবারকে প্রায় একমাস যাবত অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে উপজেলার নেজামপুর ইউপির দোগাছী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, নাচোল থানা ও নেজামপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার নেজামপুর ইউপির দোগাছী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম প্রতিবেশী মৃত শীষ মোহাম্মদের নিকট থেকে দোগাছী মৌজার ২১১ দাগের ০.০৯৮ একর ও ২১২ দাগে ০.৪৪৫ একর জমি গত ১০/০৪/২০১৯ তারিখে ৪৫৭৪ নং বন্টননামা দলিলমূলে ক্রয় করেন। ২১২ দাগের নজরুল ইসলাম অন্য ওয়ারিশ মৃত এন্তাজ আলীর ছেলে দুরুল হোদার নিকট থেকে ০.১৪৮৫একর জমি পাকা দালান বাড়িসহ ক্রয় করে ওই জমিতে ২০১৮ সাল থেকে বসবাস করতে থাকেন। কিন্তু প্রতিবেশী মৃত শীষ মোহাম্মদের ভাই আনিশুর রহমান, সেন্টু ও ভগ্নিপতি শরিফুল ইসলাম নজরুল ইসলামের বাড়িতে চলাচলের রাস্তাটি গত ২৪ ডিসেম্বর/২০২৩ তারিখ তারের বেড়া দিয়ে ঘিরে ফেলে। নজরুল ইসলামের চলাচলের রাস্তাটি বন্ধ করার কারণ জানতে চাইলে মৃত শীষ মোহাম্মদের ওয়ারিশগণ নজরুল ইসলামকে প্রাণ নাশের হুমকী দেওয়ার কারণে তিনি এখন পর্যন্ত বাড়িতে প্রবেশ করতে পারছেন না।

এ বিষয়ে আনিশুর রহমান জানান, ২১১ দাগে নজরুল ইসলাম যেটুকু জমি পাবে সেটুকু তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের জমির অংশটুকু আমরা ঘিরে ফেলেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ইউপি ভূমি সহকারীর মাধ্যমে বাড়িতে প্রবেশের রাস্তার তারের বেড়া অপসারণ করা হয়েছে। কিন্তু বাড়ির পিছনের রাস্তার বাঁশ দিয়ে ঘিরে রাখা রাস্তাটি এখন পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রয়েছে এটি আমার জানা নাই।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, অভিযোগ পেয়ে তদন্তকারী অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। বিবাদীরা জানিয়েছে এ বিষয়ে আদালতে মামলা রয়েছে। তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31