IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> মান্দায় অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশ করলেন ম্যাজিস্ট্রেট

মান্দায় অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশ করলেন ম্যাজিস্ট্রেট

মান্দায় অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে প্রবেশ করলেন ম্যাজিস্ট্রেট

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁয় মান্দায় একটি পরীক্ষা কেন্দ্রের অধ্যক্ষের কক্ষের তালা ভেঙ্গে প্রবেশের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও), দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পরীক্ষা কেন্দ্রের তদারকি কর্মকর্তার (ট্যাগ অফিসার) বিরুদ্ধে।

মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরীক্ষাকেন্দ্রের সচিব ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে সঙ্গে নিয়ে ইউএনও লায়লা আনজুমান বানু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা কেন্দ্র পরিদর্শনে যান। কেন্দ্র পরিদর্শনে গিয়ে তাঁরা ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষ বন্ধ দেখতে পান। এসময় তাঁরা অধ্যক্ষের কক্ষের তালা খুলে দেওয়ার জন্য কেন্দ্র সচিব ও সহকারী প্রধান শিক্ষককে নির্দেশ দেন। এসময় অধ্যক্ষ প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় ওই কক্ষের তালা ভেঙ্গে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্যাগ অফিসার কক্ষের ভেতরে প্রবেশ করেন।

গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, ‘গত রোববার (৩০ জুন) থেকে অন্যান্য পরীক্ষা কেন্দ্রের মতো এই কেন্দ্রেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। আমার প্রতিষ্ঠানের সকল শ্রেণিকক্ষ পরীক্ষাগ্রহণের কাজে ব্যবহৃত হয়ে আসছে। পরীক্ষা গ্রহণের কোনো দায়িত্বে না থাকায় বিধি অনুযায়ী গত রোববার ও আজ মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময়ে আমি প্রতিষ্ঠানে উপস্থিত ছিলাম না। আজ বেলা সাড়ে ১১টার দিকে আমার অনুপস্থিতিতে ইউএনওর নির্দেশে আমার কক্ষের তালা ভাঙা হয়েছে। এসময় একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

কেন্দ্রসচিব অধ্যক্ষ আব্দুস সালাম জানান, ম্যাজিস্ট্রেট শামীম রেজা উপস্থিত থেকে প্রতিষ্ঠানের একজন দপ্তরীকে দিয়ে তালাটি ভেঙে ফেলেন। পরে ওই কক্ষে কিছুক্ষণ অবস্থানের পর তারা বেরিয়ে যান। এসময় আমিসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলাম।

জানতে চাইলে মান্দার ইউএনও লায়লা আঞ্জুমান বানু এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম রেজা সজিব বলেন, ‘পরীক্ষা পরিচালনার কাজে ব্যবহারের জন্য অধ্যক্ষের কক্ষের তালা ভাঙা হয়েছে। এতে আইনের ব্যতয় ঘটেছে কিনা বলতে পারছি না।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31