IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

ধূমকেতু নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় কাজী ইমরান আহমেদ(৪৫) নামের এক পুলিশ কর্মকর্তাকে (এসআই) কুপিয়ে গুরুতর যখম করেছেন দুর্বৃত্তরা। বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাাংখারচর এলাকার বটতলায় এ ঘটনা ঘটে।

কাজী ইমরান ওই গ্রামের কাজী পাড়ার মৃত কাজী নজির আহমেদের ছেলে। তিনি পুলিশের উপ পরিদর্শক(এস আই) পদে খুলনায় কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ কর্মকর্তা কাজী ইমরান স্থানীয় এক ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য খুলনা থেকে গ্রামের বাড়িতে রওনা করেন। বুধবার (৩ জুলাই) আনুমানিক সাড়ে ১০টার দিকে পাংখারচর পাকার মাথা বটতলায় পৌঁছালে দশ থেকে বারো জনের একদল দুর্বৃত্ত ওই কর্মকর্তার গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। দুর্বৃত্তের দল আগ্নেয়াস্ত্রের মহড়া দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে গেলে, স্থানীয়রা আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন।

স্থানীয় ইউপি সদস্য রানা কাজী বলেন, স্থানীয় আধিপত্যের জেরে ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরজ আলী কাজী ওরফ লিচু কাজী ও রুবেল সরদারসহ আরও ১০-১২ জন কাজী ইমরান আহমের উপর হামলা চালায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় স্থানীয় কেউ আমরা আগাতে সাহস পাইনি। ঘটনা ঘটিয়ে তারা ফাকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাজা বুলেট উদ্ধার করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে৷

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31