IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> মান্দায় এক রাতে বিদ্যুতের ১০টি মিটার চুরি

মান্দায় এক রাতে বিদ্যুতের ১০টি মিটার চুরি

চুরি

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এক রাতে বিদ্যুতের ১০টি মিটার চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। শনিবার রাতে উপজেলার সদর ও কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামে চুরির এসব ঘটনা ঘটে।

চোরেরদল মিটারের স্থানে মোবাইলফোনের নম্বরসহ একটি চিরকুট রেখে গেছে। তাতে লেখা রয়েছে উল্লেখিত নম্বরে ৫হাজার টাকা বিকাশ করা হলে চুরি যাওয়া মিটারটি ফেরত দেওয়া হবে। চোরদের এমন কাÐে এলাকাবাসির মাঝে মিটার চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলার শামুকখোল গ্রামের বাসিন্দা মিলন চন্দ্র প্রামাণিক বলেন, ‘বুড়িদহ বাজারে আমার বিদ্যুৎ চালিত রাইস মিল আছে। শনিবার সন্ধ্যার পর ঘরটি তালাবদ্ধ করে বাড়ি চলে যাই। রোববার সকালে এসে দেখি বিদ্যুতের মিটারটি নেই।’

মিলন প্রামানিক আরও বলেন, মিটারের স্থানে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা মোবাইল নম্বরে ৫হাজার টাকা দিলে মিটারটি ফেরত দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক টুটুল বলেন, শনিবার রাত ১২টার দিকে হাসপাতাল মোড় এলাকার অদুরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের বিদ্যুৎ চলে যায়। প্রথমদিকে লোডশেডিং হতে পারে বলে ধারণা করেছিলাম। কিন্তু রোববার দুপুর পর্যন্ত বিদ্যুৎ না আসার কারণ অনুসন্ধানে দেখা যায় ওই ভবনে বিদ্যুতের মিটারটি নেই। সেখানে সিগারেটের খালি প্যাকেটের ভেতরে একটি চিরকুটে মোবাইল নম্বর লেখা ছিল। ওই নম্বর যোগাযোগ করা হলে মিটারটি পেতে ১০ হাজার টাকা দাবি করা হয়।

বিদ্যুতের মিটার চুরির বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতি মান্দা জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক শামীম পারভেজ বলেন, শনিবার রাতে কয়েকটি এলাকা থেকে বিদ্যুতের ১০টি মিটার চুরি গেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষসহ পুলিশকে অবহিত করা হয়েছে।

ডিজিএম শামীম পারভেজ আরও বলেন, এর আগেও একইভাবে মিটার চুরি যায়। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। থানা পুলিশকেও বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছিল। এরপরও মিটার চুরি বন্ধ হয়নি।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। খুব শিগগিরই সংঘবদ্ধ চোরচক্রকে আইনের আওতায় আনা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31