IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> নগর-গ্রাম >> ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই : খাদ্যমন্ত্রী

ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই : খাদ্যমন্ত্রী

ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই : খাদ্যমন্ত্রী

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে হলে সবার আগে দেশের কৃষি বিভাগর উন্নতি ঘটাতে হবে। একমাত্র কৃষি বিভাগই পারে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের উদ্দেশ্যে বলেছেন বসত ভিটার আনাচে কানাচে এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন দেশ ভবিষ্যতে যাতে খাদ্য বহি:বিশ্বে রপ্তানি করা যায় সে লক্ষে কৃষি সমাজকে কাজ করে যেতে হবে। আর এজন্য সরকার কৃষকদের মাঝে অতি সহজে সার, বীজ পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। প্রয়োজনে বিভিন্ন ফসল চাষাবাদে ভুর্তুকী দিয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি সরবরাহ এমনকি বিনা মূল্যে কৃষি প্রণোদনা দিয়ে চলেছে। তাই দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই।

রোববার (৭ জুলাই) বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত কৃষদের লক্ষ করে প্রধান অতিথি হিসেবে তিনি কথাগুলি বলেন।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এর সভাপতিত্তে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাপলা খাতুন স্বাগত বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান,নঈমুদ্দীন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মাসুদ রেজা সারোয়ার হোসেন।

এরপর প্রধান অতিথি বেলা ১২টার দিকে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করেন। বেলা ২টা ৩০মিনিটে উপজেলা হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকেল সাড়ে ৩টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলার উদ্বোধন ঘোষণা করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31