IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীতে শৈতপ্রবাহ চলছে

রাজশাহীতে শৈতপ্রবাহ চলছে

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে শৈতপ্রবাহ শুরু হয়েছে। উত্তরের জেলা পঞ্চগড়, কুড়িগ্রামের পর এবার কুয়াশায় ঢাকা পড়ছে রাজশাহী অঞ্চল। রাজশাহীতে এখনো জেঁকে বসেনি শীত। শীত না পড়লেও ঘনকুয়াশায় ঢাকা পড়ছে পুরো উত্তরাঞ্চল। রাজশাহীতে দিনের তাপমাত্রাও কমে এসেছে। বর্তমান যে তাপমাত্রায় বিরাজ করছে তাতে শীত পড়ার কথা। অথচ শীতের তেমন দাপট না থাকলেও এ অঞ্চল কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। ঘনকুয়াশায় আবরণে মাঠ-ঘাট অন্ধকার হয়ে থাকছে। সন্ধ্যার আগে থেকেই যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। বিশেষ করে এই ঘনকুয়াশা এবার কৃষির উপর বেশি প্রভাব ফেলতে শুরু করেছে। ঘনকুয়াশার কারণে চৈতালি ফলস উৎপাদনে অনেকটা বেগ পেতে হবে কৃষকদের এমনটাও ধারণা করছে কৃষি বিভাগ।

রাজশাহী আবহাওয়া অফিসের জেষ্ঠ্যপর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, ডিসেম্বর মাসের শেষের দিকে রাজশাহীর উপর দিয়ে প্রথম দফায় শৈত্যপ্রাবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি জানান, শীত না বাড়লেও ইতোমধ্যে উত্তরের কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁসহ বেশ কয়েকটি জেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। একই সাথে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। এতে ধারণা করা হচ্ছে রাজশাহীতেও অতিদ্রুত শৈত্যপ্রবাহ শুরু হবে। আর এবার শৈত্যপ্রবাহ স্থায়ীত্ব বেশি হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হচ্ছে।

এদিকে, শীতের শুরুতে এবার ঘনকুয়াশার দখলে শীতের সকাল ও সন্ধ্যা। শুধু সকাল আর সন্ধ্যাটাই নয়, রাতে কুয়াশার ঘনত্ব এতোটাই বেড়ে যাচ্ছে যে যানবাহন চালকদের চরম বেকায়দায় পড়তে হচ্ছে। বিশেষ করে বিকেল পড়ার পর থেকে ঘনকুয়াশার কারণে যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে রাস্তায় চলতে হচ্ছে। ঘুনকুয়াশার কারণে দুপুরে এক ঝলক সূর্য দেখা গেলেও পুরোদিন দেখা মিলছে না। সন্ধ্যার পর থেকে রাত ৮ টার পর ১০ গজের বেশি দৃষ্টি যাচ্ছে না। কুয়াশার ঘনত্ব এতোটাই বৃদ্ধি পাচ্ছে যে রাতে রাস্তায় চলা মুশকিল হয়ে পড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে কুয়াশার পরিমাণ বেশি বলে মনে করছেন লোকজন। গ্রামাঞ্চলেও শীতের দাপট না থাকলেও এখন কুয়াশার দখলে।

দেখা গেছে, শুক্রবার ভৌর থেকে সূর্যের মুখ দেখা যায়নি। গত তিনদিন থেকে ঘনকুয়াশা পড়ার কারণে লোকজনদের বাইরে দেখা যাচ্ছে না। রাত ১০ টার পর রাজশাহী নগরীর রাস্তাঘাট হয়ে যাচ্ছে ফাঁকা। পায়ে হেটে চলাচল করা লোকজনেরও দেখা মিলছে না। সন্ধ্যার পর লোকজন কাজ সেরে চলে যাচ্ছেন নিজ গন্তব্যে। রাতে কুয়াশার কারণে অতি প্রয়োজন ছাড়া লোকজনদের বাইরে বের হতে দেখা যাচ্ছে না।

এদিকে কুয়াশার কারণে এবার কৃষকরা পড়েছেন মহাবিপাকে। রাজশাহী অঞ্চলে এখন চলছে বোরো ধান রোপনের জন্য বীজতলা প্রস্তুতের কাজ। ইতিমধ্যে রাজশাহীতে আগাম জাতের ধান রোপণের জন্য বীজতলা তৈরি ও বপনও করছেন কৃষকরা। কিন্তু কুয়াশার কারণে মাটি ভেদ করে বীজ গজাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। বিশেষ করে আলু চাষিরা বেশি বেকায়দায় রয়েছেন। ইতোমধ্যে রাজশাহীতে আলুর জমি তৈরি ও বীজ রোপণ প্রায় সম্পন্ন হয়েছে। অনেক কৃষকের আলুর খেতে মাটি ভেদ করে গজিয়ে উঠেছে আলুর সবুজ গাছ। কিন্তু গজিয়ে উঠা এসব আলুর গাছে কুয়াশার কারণে বাড়ছে না। দেখা দিচ্ছে নানা ধরনের রোগ। বাড়ন্ত আলুর গাছ কুয়াশার কারণে মাটিয়ে নুইয়ে পড়তে শুরু করছে। সকাল সন্ধ্যা আলুর খেতে কীটনাশক স্প্রে করেও গাছ রক্ষা করতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। বোরো ধান রোপণ নিয়ে মওসুম শুরু হতে না হতেই কৃষকদের মাঝে শঙ্কা তৈরি হচ্ছে। বর্তমান যে পরিমাণ ঘনকুয়াশা পড়ছে ধানের বীজতলাতে চারা গজাবে না। আর চারা না গজালে বোরোর লক্ষ্য মাত্রা অর্জন হবে না। যদিও এখন পর্যন্ত বোরো মওসুমে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়নি। তারপরও ঘনকুয়াশা বোরো ধান রোপণ নিয়ে কৃষকদের চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও রাজশাহী কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের থেকে বলা হচ্ছে ঘনকুয়াশার জন্য এবার আগে থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া রয়েছে। আলু চাষিদের সব সময় পরামর্শ দেয়া হচ্ছে। বোরো ধান রোপণে কৃষকদের পরামর্শের জন্য উপজেলার সহকারী কৃষি অফিসারদের নিদের্শনা দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31