IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> জাতীয় >> লিড নিউজ >> সারাদেশে নাশকতাকারী সন্দেহে গ্রেপ্তার ২৬৫৭

সারাদেশে নাশকতাকারী সন্দেহে গ্রেপ্তার ২৬৫৭

ধূমকেতু নিউজ ডেস্ক : সারাদেশে সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত বা নাশকতাকারী সন্দেহে গত চারদিনে ২ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ১০০ জনকে।

এ পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় সহিংসতার ঘটনায় অন্তত ১৩৩টি মামলা হয়েছে। এর মধ্যে ২৯টির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি ও অগ্নিসংযোগের অভিযোগে ১৭টি থানায় দায়ের করা মামলায় ৪৯৯ জনের নাম ও অজ্ঞাতনামা ৭৪ হাজার ৫৫ জনকে আসামি করা হয়েছে।

২৪টি মামলায় অভিযুক্তদের সংখ্যা উল্লেখ না করে শুধুমাত্র ‘অনেক অজ্ঞাত আসামি’ বলা হয়েছে।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত এক হাজার ১০০ জনের মধ্যে ৫০৫ জনই ঢাকায় ছিলেন।

এছাড়া, চট্টগ্রামে ১০২, বরিশালে ৩৪, দিনাজপুরে ১২, রংপুরে ৩৩, ময়মনসিংহে ৫৫, কিশোরগঞ্জে ১২, নরসিংদীতে ৩১, খুলনায় ১৮, মানিকগঞ্জে নয়, সাভারে ১০০, রাজশাহীতে ৭২, নারায়ণগঞ্জে ৮০ এবং গাজীপুরে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার মঙ্গলবার জানান, গতকাল রাজধানীর বেইলি রোড ও বসুন্ধরা এলাকা থেকে বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি দাবি করেন, বিএনপির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাদ ও কার্যনির্বাহী সদস্য তরিকুল ইসলামকেও গতকাল রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নয়াপল্টনের কার্যালয়ে অভিযান চালালেও তাকে সেখানে পাওয়া যায়নি।

ঢাকাসহ অন্যান্য জেলায় সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞের পর পুলিশ অভিযান শুরু করে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পুলিশের ২৮১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং থানা ও ফাঁড়িসহ ২৩৫টি পুলিশ স্থাপনায় ভাঙচুর করা হয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে।

গতকাল ঢাকায় গ্রেপ্তার ৫০৫ জনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তাদের প্রায় সবাইকে জেলহাজতে পাঠানো হয়। কয়েকজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, সোমবার পর্যন্ত তিন দিনে ৭৯৯ জনকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ গতকাল বলেছেন, ডিবি এ পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১৫০ নেতাকে গ্রেপ্তার করেছে। লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির বিভিন্ন শাখা এবং জামায়াত-শিবিরের একাংশের নেতাকর্মীরা বিটিভি ভবন, সেতু ভবন, ডেটা সেন্টার, মেট্রোরেল, পুলিশ ট্রাফিক বক্স এবং থানায় অগ্নিসংযোগ চালিয়েছে।

হারুন জানান, গতকাল বিএনপির নির্বাহী কমিটির সদস্য তরিকুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করে অন্য নেতাদের কাছে তার বার্তা পৌঁছে দিতেন।

সূত্র : ইত্তেফাক

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31