IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে ইসলামি আন্দোলন ও রেড ক্রিসেন্টের কর্মীরা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে ইসলামি আন্দোলন ও রেড ক্রিসেন্টের কর্মীরা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে ইসলামি আন্দোলন ও রেড ক্রিসেন্টের কর্মীরা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : কোটা আন্দোলন ঘিরে কয়েকদিনের সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুনের ঘটনায় পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে।

আজও নওগাঁর শহরের রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। বাংলাদেশ ইসলামি আন্দোলন ও রেড ক্রিসেন্ট এর কর্মীরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণ করছেন।

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নওগাঁ শহরে ঘুরে এই চিত্র দেখা যায়।

শহরের তাজের মোড়ে দেখা যায়, বাংলাদেশ ইসলামি আন্দোলন ও রেড ক্রিসেন্ট এর কর্মীরা স্বেচ্ছাসেবী হিসাবে গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন তাঁরা। সেখানে দায়িত্ব পালনের সময় কথা হলে তারা বলেন, বর্তমানে এই স্থান গুলোতে কোন ট্রাফিক পুলিশ নেই। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা শিফট করে শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ট্রাফিক পুলিশের দায়িত্বটুকু পালন করছি।

এসময় যেই মোটরসাইকেল আরহীর মাথায় হেটমেট নেই তাদেরকে মাথায় হেলমেট পরে মোটরসাইকেল চালানোর জন্য উদ্বুদ্ধ করছেন।

তারা আরও বলেন, গাড়ির শৃঙ্খলা ফেরাতে আমরা এখানে দায়িত্ব পালন করছি। যতক্ষণ না ট্রাফিক পুলিশ এই স্থান গুলোতে আসবে ততক্ষণ আমরা এই দায়িত্ব পালন করে যাবো। আমরা সকাল থেকে এই গ্রুপ দায়িত্ব পালন করছি। আমরা ১টা পর্যন্ত থাকবো এরপর অন্য গ্রুপ আসলে আমরা চলে যাব। এরমধ্যে ট্রাফিক পুলিশ না এলে আমাদের বিকল্প আরেকটি গ্রুপ প্রস্তুত আছে তারা ১টার সময় থেকে দায়িত্ব গ্রহণ করবে।

নওগাঁ শহরের তাঁজের মোড়, ব্রীজ মোড়, বাটার মোড়, মুক্তির মোড়, রুবির মোড়ে, বাংলাদেশ ইসলামি আন্দোলন ও রেড ক্রিসেন্ট এর কর্মীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31