IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসকনিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শননন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা মিথ্যা, সংবাদ সম্মেলনে দাবি দলের নেতাদেরকুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আতঙ্কপোরশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন‘প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার’মহাদেবপুরে জেন্ডার সমতা ও জলবায়ু নায্যতা বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
Home >> রাজশাহী >> টপ নিউজ >> পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : “রপ্তানি মুখী প্রাণী সম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ ইং উদযাপন উপলক্ষে পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬-নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে গবাদি পশুপালনকারী ও খামারীরা অংশ গ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী গবাদি পশুপালনকারী ও খামারীদের হাতে ফেস্টুন ও ব্যানার শোভা পায়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পুঠিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে, ভেটেনারি সার্জন ডাঃ ওলিউল্লাহর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং রপ্তানিযোগ্য প্রাণিসম্পদ উৎপাদনে খামারিদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রসনজিৎ সাহা। উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার,সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান (ভুট্টু) সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গবাদি পশুপালনকারী ও খামারীরা এবং পুঠিয়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ