IMG-LOGO

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীকে ফের আটক‘বন্ধুত্ব চাইলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে’অবশেষে চারঘাটের নন্দনগাছী ষ্ট্রেশনে থামলো ট্রেনবন্ধ ষ্ট্রেশন চালু ও সংস্কারের উদ্বোধন করলেন সাংসদ চাঁদরাজশাহী বিসিপিএ উদ্যোগে উত্তম কৃষি চর্চা (GAP) বিষয়ক কৃষক প্রশিক্ষননিয়ামতপুরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণসিরাজগঞ্জে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট: ৮০০০০/-টাকা অর্থদন্ডউপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনাগোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে অনুদানের চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণতানোরে দ্রুত গতিতে চলছে প্রতিমায় রংতুলির কাজ, বরণের অপেক্ষায় পূজারীরাসিরাজগঞ্জে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রস্তুতিমূলক সভাএকদিনে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যুশুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননারাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসকনিয়ামতপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যুশুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করায় স্বীকৃতি ও পুরস্কার পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভামাদক সেবনের প্রতিবাদ করায় ইউপি সদস্যের উপর হামলা, মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানববন্ধন
Home >> শিক্ষা >> লিড নিউজ >> রাবির শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল

রাবির শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল

ধূমকেতু প্রতিবেদক : অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের সহযোগী ও সহকারী অধ্যাপক নিয়োগের বোর্ড বাতিল করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপতিত্বে তার বাসভবনে বোর্ড অব গর্ভনেন্স সভায় সদস্যদের আপত্তির মুখে এই সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন বোর্ডে উপস্থিত থাকা একাধিক অধ্যাপক। গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) শিক্ষক নিয়োগের সাক্ষাতকার নিয়েছিলো প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইনস্টিটিউটের বোর্ড অব গর্ভনেন্স সদস্য এক সিনিয়র অধ্যাপক বলেন, অনেক প্রার্থী ছিলেন, তাদের নানা অজুহাতে বাদ দেওয়া হয়েছে। দুই পদের ওই নিয়োগ পরীক্ষায় ১৩ জন আবেদনকারী প্রবেশপত্র পাননি। আবার কিছু বিশেষ প্রার্থির যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকলেও তাদেরকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। আর পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে অসংখ্য ত্রæটি ও পক্ষপাতদুষ্ট ছিল। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নানা ত্রæটি ও অনিয়ম তুলে ধরেন। পরে বোর্ড সভার অন্য সদস্যরাও বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। এ ধরনের পরিস্থিতিতে বোর্ডের সভাপতি উপাচার্য নিয়োগটি বাতিল করার সিদ্ধান্ত দেন এবং কীভাবে এই সমস্যা নিরসন করে পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়, সে বিষয়ে সুপারিশ করেন। বিশ্ববিদ্যালয়ের আইবিএসসি সূত্রে জানা গেছে, ২০১৫ ও ২০১৭ সালের তিনটি পুরনো নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বর্তমান প্রশাসন সহযোগী ও সহকারী এই দুই পদে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয় গত মঙ্গলবার। একটি সহকারী অধ্যাপক পদের বিপরীতে আবেদন পড়েছিল মোট ৭টি। এর মধ্যে ওই বোর্ডে উপস্থিত ছিলেন মাত্র দুইজন। এ কারণে ওই পরীক্ষাটিই স্থগিত হয়ে যায়।

অপরদিকে দুটি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে আবেদন করেন মোট ১৭ জন। এর মধ্যে নানা অজুহাতে ১২ জনকে প্রবেশপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আবেদনকারীরা। তবে ওই বোর্ডে ৪ জন উপস্থিত থাকায় ওই দিন সাক্ষাতকার বোর্ডের কার্যক্রম পরিচালনা করতে পেরেছিলো প্রশাসন।

ইনস্টিটিউটগুলোর নিয়ম অনুযায়ী, সাক্ষাতকার গ্রহণের পর প্রথমে একটি বোর্ড অব গভরনেন্স সভা হয়ে পরে সিন্ডিকেটে গিয়ে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়। কিন্তু এই বোর্ডের অধিকাংশ সদস্য নানা অনিয়মের অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়াটিকে অবৈধ দাবি করেন। পরে সদস্যদের আপত্তির মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ প্রক্রিয়াটি বন্ধ করার ঘোষণা দেন। আবেদনকারীরা অভিযোগ করে আসছিলেন, ২০১৫ ও ২০১৭ সালের পুরনো বিজ্ঞপ্তিতে সহকারী ও সহযোগী মিলিয়ে মোট ৪ পদে মোট ২৪ জন আবেদন করেছিলেন। কিন্তু অন্যায়ভাবে তাদেরকে কর্তৃপক্ষ প্রবেশপত্রও দেয়নি। তাদের অনেকের এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি ছিলো। অনেকের বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যতাও ছিলো। কর্তৃপক্ষ প্রবেশপত্র না দেওয়ার কারণ হিসেবে এশিয়ার ডিগ্রি গ্রহণযোগ্য নয় বলে তাদেরকে মৌখিকভাবে জানিয়েছিলো।

আবেদনকারীদের অভিযোগ, একজন প্রার্থী একটি কলেজ থেকে দুই বছরের ভুয়া অভিজ্ঞতার কাগজপত্র অভিজ্ঞতা হিসেবে দাখিল করেছিলেন। কিন্তু আদৌ তিনি সেই কলেজের কোনো শিক্ষকই ছিলেন না বলে তারা প্রমাণ পেয়েছে। তবুও তাকে প্রবেশপত্র দিয়েছিলো কর্তৃপক্ষ। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম বলেন, সভায় অনেকগুলো সুপারিশ এসেছে। এগুলো সিন্ডিকেটে সিদ্ধান্ত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930