IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> দেয়ালের রাজনৈতিক স্লোগান মুছে শিল্পকর্ম আঁকছেন রাবির ২ শিক্ষার্থী

দেয়ালের রাজনৈতিক স্লোগান মুছে শিল্পকর্ম আঁকছেন রাবির ২ শিক্ষার্থী

দেয়ালের রাজনৈতিক স্লোগান মুছে শিল্পকর্ম আঁকছেন রাবির ২ শিক্ষার্থী

ধূমকেতু প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নগরীর বিভিন্ন বাড়ীর গেটে সড়কসহ দেয়ালে দেয়ালে প্রতিবাদী মুখর লেখা লিখেছিলেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজয়ের পর ট্রাফিক নিয়ন্ত্রণ, বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি লিখন ও মোছার কার্যক্রম চালাচ্ছেন তারা।

শুধু তাই নয়, আন্দোলন চলাকালীন সেসব অশোভন ও রাজনৈতিক স্লোগান লিখেছিলেন, সেসব দেয়ালে রং দিয়ে মুছে পুনরায় সেখানে নতুন করে দেশ সংস্কারের নানা স্লোগান ও বিভিন্ন শিল্পকর্ম আঁকছেন শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) রাজশাহী মহানগরীর তালাইমারী ট্রাফিক মোড় সংলগ্ন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রাচীরে শিল্পকর্ম আঁকেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রাফিকুল ইসলাম সাঈদ ও মেহনাজ মল্লিকা তুলনা।

জানা গেছে, নগরীর বিভিন্ন স্থানে আন্দোলন চলাকালীন সময়ে অশোভন লেখা ও রাজনৈতিক স্লোগানগুলো দুই দিন ধরে সাদা রঙ দিয়ে মুছে ফেলছে শিক্ষার্থীরা। রং শুকিয়ে যাওয়ার পর আবার সেখানেই নতুন করে আঁকছেন বিভিন্ন শিল্পকর্ম। সেই সঙ্গে দেশ সংস্কারের অভিনব সব স্লোগানও লিখছে তারা।

দেয়াল লিখন মোছার কাজের ফাঁকে রাফিকুল ইসলাম সাঈদ নামের রাবির এক শিক্ষার্থী বলেন, আন্দোলন চলাকালীন বিভিন্ন দেয়ালে এলোমেলোভাবে লেখা অনেক অশোভন ও রাজনৈতিক স্লোগান আমরা সাদা রং দিয়ে মুছে দিচ্ছি। স্বাধীন দেশে সেগুলো দেখতে ভালো দেখাচ্ছিল না। আবার সাদা দেয়ালটাও দেখতে ভালো দেখাবে না বলে সেখানে বিভিন্ন শিল্পকর্ম আঁকছি আমরা। পাশাপাশি দেশ সংস্কারের অভিনব সব স্লোগানও লিখছি।

আরেক শিক্ষার্থী মেহনাজ মল্লিকা তুলনা বলেন, রং নিয়ে ব্রাশের মাধ্যমে দেয়ালগুলো আমরা রঙিন করে তুলতে চাই। দেশের বিরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই। আমাদের শহরটাকে আমরা আমাদের মতো করেই সাজাব।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031