ধূমকেতু প্রতিবেদক,ধামইরহাট : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ধামইরহাট উপজেলা শাখা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ঐক্য ফ্রন্ট ও আদিবাসী পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয় শিব মন্দিরে ৪ সেপ্টেম্বর দুপুর ২টায় পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মহেশ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশ গ্রহণ করেন পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক জয় সাহা, সাংগঠনিক সম্পাদক রতন কুমার আগরওয়ালা।
আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শিব মন্দির থেকে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় এবং উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হানজালা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মহেশ পাল, সম্পাদক জয় সাহা, উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র উড়াও, সম্পাদক মিঠুন হেমরম, মহিলা আদিবাসী পরিষদের সভানেত্রী রোজরিতা মার্ডি দুলাল ঠাকুর, কমল ঠাকুর এবং বিভিন্ন ইউনিয়ন থেকে শুভাকাঙ্ক্ষী গন মঙ্গলশোভাযাত্রায় অংশ নেন।
ধামইরহাট পূজা উদযাপন ফ্রন্টের সম্পাদক জয় সাহা বলেন, ‘শ্রীকৃষ্ণের ৫২৫২ তম’ জন্মাষ্টমী দিবসে আমরা দেশের কল্যাণ কামনা করছি।’



