ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মো. এনতাজ আলীর সভাপতিত্বে এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আলহাজ্ব রেজাউল করিম বাবলু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. আনিছুর রহমান, রফিকুল ইসলাম, নুর হোসেন নাইচ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক কাজল সরকার, সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর, মাদ্রাসার প্রভাষক এ বি এম শাহজাহান আলী, মাওলানা সাদরুল উলা, আব্দুর রউফ, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, আব্দুল মমিন, মো. মকলেছুর রহমান, আব্দুল মতিন, মাদ্রাসার সাবেক ছাত্র মো. আব্দুল মন্নাফ, মাওলানা ওমর ফারুক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



