IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে’

‘ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : মঙ্গলবার রাশিয়াকে অবাক করে ইউক্রেনের সেনাবাহিনী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে। এ মুহূর্তে রাশিয়ার ২৮টি শহর ও গ্রাম তাদের দখলে আছে বলে জানা গেছে।

হামলার পর রাশিয়া এক লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এখন রাশিয়ার ঘরে ঢুকে পড়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে বলেছেন, সীমান্তের গোলযোগ সৃষ্টির জন্য ইউক্রেন এ কাজ করেছে।

পুতিনের এই ভাষণ সরকারি টিভিতে প্রচার করা হয়। তিনি বলেন, ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে। তাদের রাশিয়ার ভূখণ্ড থেকে সরিয়ে দেওয়া হবে। রাশিয়ার বাহিনী সাফল্য পাবেই।

কুরস্কে এক সপ্তাহ ধরে লড়াই চলছে। রুশ বাহিনী এখনো পাল্টা হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুতিনের দাবি, কিয়েভ সামরিক শক্তিমত্তা দেখিয়ে রাশিয়াকে হারাতে চাইছে। কিন্তু তার ফল উল্টো হবে। দনেৎস্কে রুশ অভিযান চলতে থাকবে। ইউক্রেন ভেবেছে এসব পদক্ষেপে তারা শান্তি আলোচনায় সুবিধা পাবে। কিন্তু সেটা হবে না।

ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন, আমরা কুরস্কে অভিযান চালু রাখব। এখনো পর্যন্ত এক হাজার বর্গ কিলোমিটার এলাকা আমাদের দখলে আছে।

সেনাপ্রধানের ভিডিও প্রেসিডেন্ট জেলেনস্কির সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে।

জেলেনস্কিও জানিয়েছেন, এই প্রথমবার ইউক্রেনের সেনা রাশিয়ার কুরস্কের ভেতরে ঢুকে পড়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31