IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে রাজশাহী চেম্বারের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে রাজশাহী চেম্বারের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননাকারীদের প্রতিহতের আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা অবমাননা করেছে, তারা একাত্তরের পরাজিত শক্তি, মহান স্বাধীনতা বিরোধী, দেশ এবং জাতির শক্র। সকলে ঐকবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। তাদের যেখানে পাওয়া যাবে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১টায় চেম্বার ভবনের সামনে রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। এফবিসিসিআই এর উদ্যোগে একযোগে বাংলাদেশের ৬৪টি জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভার অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।

সভায় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বিগত দিনের জ্বালাও পোড়াও অরাজকতা আর এই ভাস্কর্য ভাঙা একই সুতোয় গাঁথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নে বিশ্বের রোল মডেল হয়ে উঠছে তখন একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত। ব্যবসায়ী মহলসহ সকল উন্নয়নকামী জনগণকে এদের প্রতিহত করার জন্য একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন। সভাপতির বক্তব্যে রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির মনিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ধ্বংস করা মানে বাংলার ইতিহাসকে ধ্বংস করা। আমরা ব্যবসায়ী মহলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করি এবং প্রতিবাদ জানাই।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সকলেই এই ঘৃণ্য হীন কাজের তীব্র বিরোধীতা করে বক্তব্য প্রদান করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু, পরিচালকবৃন্দ তৌরিদ আল মাসুদ, সাদরুল ইসলাম, শেখ রেজাউর রহমান দুলাল, রিয়াজ আহমেদ খান, সুলতান মাহমুদ সুমন, আসাদুজ্জামান রবি, এস.এম আইয়ুব, মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রোজেটি নাজনীন, ওয়েব এর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান, সাবেক পরিচালক এম. শরীফ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সচিব গোলাম জাকির হোসেন এবং সহকারী সচিব আব্দুল্লাহ আল ইয়াসিন ও সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31