ধূমকেতু প্রতিবেদক, তানোর : ‘জাতির পিতার সম্মান রাখব মোরা অম্লান’ এই স্লোগান কে উদ্বভাসিত করে রাজশাহীর তানোর উপজেলা পরিষদ হল রুমে সরকারি কর্মচারী-কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে তীব্র প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আব্দুল্লাহ শেখ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও উপজেলা পরিষদের সকল দপ্তর অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


