IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> খেলা >> লিড নিউজ >> ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের শিখর ধাওয়ান

ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের শিখর ধাওয়ান

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ান। শনিবার সামাজিক যোগাযোগামাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দেন এই ৩৮ বছর বয়সি ব্যাটার। দেশের হয়ে ১৪ বছর ক্রিকেট খেলেছেন ধাওয়ান। সবশেষ ভারতের হয়ে খেলেছেন ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে।

২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ধাওয়ান। এরপর দেশের হয়ে তিন ফরম্যাটে খেলেছেন ২৬৯টি ম্যাচ। যেখানে ২৪টি সেঞ্চুরি রয়েছে তার। এরমধ্যে ১৭টি ওয়ানডে ও ৭টি টেস্ট সেঞ্চুরি রয়েছে।

অবসরের ঘোষণায় ধাওয়ান বলেন, ‘জীবনে এগিয়ে যাওয়ার জন্য পৃষ্ঠাটি উল্টানো গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমি আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আমি বিদায় বেলায় মনে এই শান্তি নিয়ে যাচ্ছি যে আমি ভারতের হয়ে এতদিন খেলেছি। আমি নিজেকে বলেছি, তুমি আর ভারতের হয়ে খেলবে না বলে দুঃখ বোধ করো না, কিন্তু তুমি দেশের হয়ে খেলেছ বলে খুশি থাক।’

ধাওয়ান ওয়ানডে ক্রিকেটে একজন গ্রেট হিসেবে থাকবেন। কেননা, এই ফরম্যাটের ইতিহাসে তিনি অষ্টম ব্যাটার যার ৪০ এর বেশি গড় ও ৯০ এর বেশি স্ট্রাইক রেটসহ মোট ৫ হাজার রান রয়েছে। এ তালিকায় ভারতের অপর দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। ধাওয়ান দেশের হয়ে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন। সেই আসরে দুটি সেঞ্চুরিসহ মোট পাঁচটি ইনিংসে তার রান ছিল ৩৬৩।

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও বেশ সফল ধাওয়ান। দীর্ঘ ক্যারিয়ারে দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করেছেন ধাওয়ান। যেখানে তিনি বর্তমানে কোহলির পরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১২৭.১৪ স্ট্রাইক রেটে ২২১ ইনিংসে তার রান ৬৭৬৯।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31